Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

4 days ago

UEFA Nations League: উয়েফা নেশন্স লিগ, নরওয়েকে হারাল পর্তুগাল

Norway vs Portugal. UEFA Nations League
Norway vs Portugal. UEFA Nations League

 

লিসবন, ২৮ সেপ্টেম্বর  : প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে ‘এ’ লিগে চার নম্বর গ্রুপের ম্যাচটি নরওয়ের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে জর্জে জেসুসের দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেও উঠল পর্তুগাল। এদিন টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন জোয়াও ফেলিক্স। জাতীয় দলের হয়ে আল নাস্র তারকার গোল হলো ১৪টি, ৫৯ ম্যাচে। বেশ কয়েকটি সুযোগ হারানোর পর নরওয়েকে সমতায় ফেরান আর্লিং হলান্ড। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৬৫টি, ৫৭ ম্যাচে। কিন্তু তাদেরই গোলরক্ষকের মারাত্মক ভুলে ব্যবধান গড়ে দিলেন গন্সালো রামোস। আগের ম্যাচে একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে রেখে একাদশ সাজান পর্তুগাল কোচ। রোনাল্ডোর জায়গায় নামেন গন্সালো রামোস। এদিন ৬০ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নেয় নরওয়ে, এর ছয়টি ছিল লক্ষ্যে। আর পর্তুগালের ১২ শটের চারটি ছিল লক্ষ্যে। এদিনই এই গ্রুপের আরেক ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। নরওয়ের সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে ডেনিশরা।

You might also like!