kolkata

1 hour ago

West Bengal Election 2026: সস্ত্রীক ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly casts his vote with his wife.
Sourav Ganguly casts his vote with his wife.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় দফায় ভোটের হার প্রসঙ্গে সৌরভ বলেন, "আগের পর্বেও ভোটদানের হার ৯০ শতাংশের বেশি ছিল। দেখা যাক, আজ সন্ধ্যার মধ্যেই আমরা জানতে পারব।"

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন আইপিএল প্রসঙ্গে বলেন, "আইপিএল চলছে। সেখানে বেশ কয়েকটি দল রয়েছে। ফেভারিট বেছে নেওয়া কঠিন, তবে পঞ্জাব ভালো খেলছে, রাজস্থানও ভালো, এবং আরসিবি-ও তাই। টুর্নামেন্টের অর্ধেক এখনও বাকি।"

You might also like!