Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Aryan Khan’s Viral Moment: গম্ভীর ইমেজ ভেঙে আরিয়ানের মজার মুহূর্ত—বন্ধুর বিয়েতে ‘জুতো চুরি’ খেলার ভাইরাল ভিডিও

Aryan Khan at his best friend's wedding
Aryan Khan at his best friend's wedding

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাধারণত শান্ত ও গম্ভীর স্বভাবের জন্য পরিচিত আরিয়ান খান-কে এবার দেখা গেল একেবারে অন্য মেজাজে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বন্ধুর বিয়েতে ‘জুতো চুরি’ রীতিতে দারুণভাবে মেতে উঠতে দেখা গেছে তাঁকে। এই বিরল দৃশ্য দেখে অবাক নেটিজেনরাও। ভিডিওতে দেখা যাচ্ছে, বরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আরিয়ান কনের পক্ষের সঙ্গে রীতিমতো টানাটানি করে জুতো রক্ষা করার চেষ্টা করছেন। পুরো ঘটনাটাই তিনি উপভোগ করছেন, এমনকি তাঁর মুখে হালকা হাসিও ধরা পড়েছে—যা খুব কমই দেখা যায়। শেষ পর্যন্ত বেশ লড়াইয়ের পর জুতোটিও উদ্ধার করতে সক্ষম হন তিনি। এই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় মজার প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। কেউ বলছেন, “আরিয়ান তো ব্যাপারটা বেশ সিরিয়াসলি নিয়েছে!”, আবার কেউ মজা করে লিখেছেন, “প্রথমে মনে হয়েছিল ঝগড়া লেগেছে, পরে বুঝলাম জুতো নিয়ে খেলা!” 


ব্যক্তিগত জীবনের পাশাপাশি আরিয়ানের সম্পর্ক নিয়েও মাঝে মধ্যে চর্চা হয়। শোনা যায়, তিনি ব্রাজিলিয়ান মডেল লারিসা বনেসির সঙ্গে সম্পর্কে রয়েছেন। এর আগে পাকিস্তানি অভিনেত্রী সাজল আলির সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। ক্যারিয়ারের দিক থেকেও ইতিমধ্যেই নিজস্ব পথ বেছে নিয়েছেন তিনি। অভিনয়ের বদলে পরিচালনাতেই মন দিয়েছেন আরিয়ান। তাঁর পরিচালনায় তৈরি ওয়েব সিরিজ দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড দিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। সিরিজটিতে একাধিক তারকা অর্থাৎ শাহরুখ খান, সলমন খান, আমির খান এবং রণবীর সিং-র উপস্থিতি ছিল এবং এটি মুক্তি পায় Netflix-এ।

অন্যদিকে, তাঁর বাবা শাহরুখ খান কেও খুব শ্রীঘ্রই বড় পর্দায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে প্রথমবার অভিনয় করবেন মেয়ে সুহানা খান। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অভিষেক বচ্চন। সব মিলিয়ে, গম্ভীর ইমেজের বাইরে বেরিয়ে আরিয়ানের এই হাসিখুশি মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ার মূল আকর্ষণ। 

You might also like!