Country

2 hours ago

‘Do Not Travel to Iran’: ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ভারতের, সেখানে থাকা নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ বিদেশ মন্ত্রকের

Do not travel to Iran Advisory
Do not travel to Iran Advisory

 

নয়াদিল্লি, ২৪ এপ্রিল  : পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতির জেরে ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। শুক্রবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আকাশপথ বা স্থলপথ— কোনও মাধ্যমেই ভারতীয়দের এই মুহূর্তে ইরানে যাওয়া উচিত নয়।

বিদেশ মন্ত্রকের অ্যাডভাইজরি অনুযায়ী, ইরানের জন্য সীমিত সংখ্যায় বিমান চলাচল শুরু হলেও সে দেশের আকাশসীমায় এখনও অনেক বিধিনিষেধ জারি রয়েছে। বিমান পরিচালনার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বড় ঝুঁকির মুখে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের ইরান সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভারত সরকার স্পষ্ট জানিয়েছে যে, বর্তমানে যে সমস্ত ভারতীয় নাগরিক ইরানে অবস্থান করছেন, তাঁরা যেন যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করেন। তাঁদের নিরাপত্তার খাতিরে নির্ধারিত স্থলপথ ব্যবহার করে নিরাপদে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও সীমান্ত পার হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যেন অবশ্যই যোগাযোগ ও সমন্বয় রাখা হয়। এতে নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়াটি নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

You might also like!