Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

5 months ago

White House shooting : হোয়াইট হাউসে নৈশভোজ অনুষ্ঠানে চলল গুলি; ট্রাম্প সুরক্ষিত, ধৃত বন্দুকবাজ

White House shooting (symbolic picture)
White House shooting (symbolic picture)

 

ওয়াশিংটন, ২৬ এপ্রিল : আমেরিকায় হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই পর পর গুলি চালায় ওই বন্দুকবাজ। তবে ট্রাম্প নিরাপদে রয়েছেন। তাঁর কোনও আঘাত লাগেনি। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা। বন্দুকবাজকে পাকড়াও করা হয়েছে।

হোয়াইট হাউসের ওই নৈশভোজে আমেরিকার অনেক উচ্চপদস্থ কর্তাও উপস্থিত ছিলেন। তাঁদেরও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত কারওর আঘাতের খবর নেই। ট্রাম্প, মেলানিয়া ছাড়াও নৈশভোজের মূল টেবিলে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানে ঠিক কী ঘটেছিল, সাংবাদিক বৈঠকে তা বর্ণনা করেছেন ট্রাম্প। অভিযুক্ত বন্দুকবাজকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৩০ বছরের কাছাকাছি। জানা গিয়েছে, যুবক ক্যালিফর্নিয়ার বাসিন্দা। ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ ট্রাম্পই। শনিবারের ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই। ডিরেক্টর কাশ পটেল এ বিষয়ে যে কোনও তথ্য কারওর জানা থাকলে কর্তৃপক্ষকে জানাতে বলেছেন। আমেরিকার অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তদন্ত চলছে।


You might also like!