Game

1 hour ago

Vaibhav Sooryavanshi: ম্যাক্সওয়েলের রেকর্ড ভাঙলেন ভারতের বিস্ময় বালক

Vaibhav Sooryavanshi
Vaibhav Sooryavanshi

 

লখনউ , ২৩ এপ্রিল : লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে বুধবার মাএ ৮ রানে আউট হলেও নতুন একটি কীর্তি গড়েছেন ভারতের বিস্ময় বালক সূর্য বংশী । তাতেই আইপিএলের একটি রেকর্ড ভেঙে দিলেন ভারতের এই বিস্ময় বালক। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বলে পাঁচশ রান করার কীর্তি গড়লেন তিনি। লখনউয়ে বুধবার আইপিএল ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে চতুর্থ ওভারেই বিদায় নেন সূর্য বংশী। ১১ বলে দুই চারে ৮ রান করেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার। ইনিংসটির পথে আইপিএলে পাঁচশ রান পূর্ণ করেন তিনি। পাঁচশর ঠিকানায় পৌঁছেতে তার লাগল ২২৭ বল। আর আজ দরকার ছিল মাত্র ২ রান। অস্ট্রেলিয়ান বিস্ফোরক ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের লেগেছিল ২৬০ বল। আর ভারতীয় ব্যাটসম্যান প্রিয়ানশ আরিয়া ২৭৮ বলে করেন পাঁচশ রান। গত বছর আইপিএল অভিষেক হয় সূর্যের। ৭ ম্যাচ খেলে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ২৫২ রান করেন তিনি। চলতি আসরেও এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন সূর্য বংশী। ১৫ বছর বয়সী এই বিষ্ময় ক্রিকেটার দুই ফিফটিতে করেছেন ২৫৪ রান। আইপিএলে তার মোট রান এখন ৫০৬।

You might also like!