Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

5 months ago

Mango Pickle Guide: আচারের সেরা স্বাদ পেতে কোন কাঁচা আম বাছবেন? জেনে নিন সহজ টিপস

Mango Selection Guide
Mango Selection Guide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাতের সঙ্গে হোক বা বিকেলের আড্ডায়, এক চামচ আচারেই বদলে যায় খাবারের স্বাদ। ভারতজুড়ে বিভিন্ন ধরনের আচারের জনপ্রিয়তা থাকলেও, আমের টক-ঝাল বা টক-মিষ্টি আচার সব সময়েই থাকে প্রথম সারিতে। অনেকেই বছরভর খাওয়ার জন্য আগে থেকেই বানিয়ে রাখেন আমতেল বা ঘরোয়া আচার।

এই সময় বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যায়, ফলে আচার তৈরির এটাই উপযুক্ত সময়। তবে সব কাঁচা আম আচার বানানোর জন্য সমান উপযোগী নয়। সঠিক আম বাছতে না পারলে আচারের স্বাদ ও গুণমান দুটোই কমে যেতে পারে।

∆ আচারের জন্য আম বাছাইয়ের শর্ত:

· আমটি হতে হবে কাঁচা এবং শক্তও। আঙুলের চাপ দিয়ে দেখুন, শক্ত বেছে কিনুন।

· অল্প তলতলে হলে বা কাঁচা আমের কোনও একটি অংশ নরম হলে সেটি বাদ দিন।

· কাঁচা আম গাছ থেকে ঝরে ফেটে যায়। এমন আম কিন্তু একেবারেই চলবে না।

· আম শুঁকে দেখুন। আমের নিজস্ব গন্ধ আছে। যদি গন্ধ ঠিক না লাগে, তা হলে বাদ দিতে হবে।

· আমের খোসাটি গাঢ় সবুজ এবং মসৃণ হওয়া জরুরি

· খুব টক আম বা আচারে বেশি টক স্বাদ পছন্দ না হলে কাঁচামিঠে আমও বেছে নেওয়া যায়।

· তবে গুড়-আমের ক্ষেত্রে খুব কাঁচা আম না হলেও চলে।

তাই আচার বানানোর আগে আম বাছাইয়ের ক্ষেত্রে একটু সতর্ক হলেই মিলবে দীর্ঘস্থায়ী ও সুস্বাদু আচার। গরমের এই মৌসুমে নিজের পছন্দমতো আচার বানিয়ে রেখে উপভোগ করতে পারেন সারা বছর।  


You might also like!