Country

1 hour ago

Charminar Express fire : চারমিনার এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Charminar Express fire (symbolic picture)
Charminar Express fire (symbolic picture)

 

হায়দরাবাদ, ২৬ এপ্রিল : ভয়াবহ আগুন লাগল চারমিনার এক্সপ্রেসে। ট্রেনের এস-৫ কোচে আচমকা আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রবিবার ভোরে তেলঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন রেল ও দমকল কর্মীরা। তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।

আলের রেল স্টেশনে ট্রেন ঢোকার সময়ে যাত্রীরা কামরার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এর পরেই আচমকা এস-৫ কোচে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। খবর পেয়ে রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেন থামিয়ে দেন। তাঁরাই নিরাপদে যাত্রীদের কামরা থেকে নামিয়ে আনেন।


You might also like!