Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 days ago

UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ

Ram Gopal Yadav, Akhilesh Yadav, Dhanraj Nathwani
Ram Gopal Yadav, Akhilesh Yadav, Dhanraj Nathwani

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচনকে ঘিরে বড় চমক দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। দলের প্রার্থী হিসেবে গুজরাটের ব্যবসায়ী তথা রিলায়েন্সের শীর্ষকর্তা ধনরাজ নাথওয়ানির নাম ঘোষণা করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে, ধনরাজের বাবা পরিমল নাথওয়ানি কয়েক মাস আগেই এনডিএ-র সমর্থনে রাজ্যসভায় প্রবেশ করেছেন। এবার রাজ্যসভার লড়াইয়ে সমাজবাদী পার্টির হয়ে ধনরাজকে প্রার্থী করলেন অখিলেশ। বিধানসভা নির্বাচনের আগে রিলায়েন্সের শীর্ষকর্তাকে ভোটের ময়দানে নামানোর সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ধনরাজের প্রার্থিতার পিছনে অখিলেশের রাজনৈতিক কৌশল কী, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। 

ধনরাজ একদিকে রিলায়েন্সের সঙ্গে সরাসরি যুক্ত, অন্যদিকে ক্রিকেট প্রশাসক। রিলায়েন্স গোষ্ঠীর জামনগরের উৎপাদন বিভাগ সামলানো থেকে শুরু করে গুজরাটে জিও-র ব্যবসার তদারকি, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন এবং রিলায়েন্স জিও-র ডিফেন্স সিস্টেমের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে নাথওয়ানির। এছাড়াও তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। একসময় এই পদে ছিলেন অমিত শাহ। এবার ধনরাজ সরাসরি রাজনীতিতে পা রাখছেন। তাৎপর্যপূর্ণভাবে সেটা বিজেপি বা এনডিএর সমর্থনে নয়। বরং বিরোধী শিবিরের এক দলের সমর্থনে। যা উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় চমক। 

আগামী ১৬ অক্টোবর উত্তরপ্রদেশের ১০ আসনের রাজ্যসভা নির্বাচন। এই মুহূর্তে উত্তরপ্রদেশে এনডিএ-র বিধায়ক সংখ্যা ২৯৪। অর্থাৎ ওই ১০ আসনের মধ্যে ৭টি আসনে এনডিএর জয় নিশ্চিত। সমাজবাদী পার্টির বিধায়ক সংখ্যা ১০০। ১২ জন বিধায়ক সপার টিকিটে নির্বাচিত হয়েও বিজেপিতে যোগ দিয়েছেন। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ২। খাতায় কলমে অখিলেশের দলের দুই আসনে জয় নিশ্চিত। প্রথম নিশ্চিত আসনে তিনি দলের প্রবীণ নেতা নেতা রামগোপাল যাদবকে এবং এবং দ্বিতীয় নিশ্চিত আসনে তিনি প্রার্থী করেছেন ধনরাজকে। সমাজবাদী পার্টির নেতারা ধনরাজকে প্রার্থী করে রীতিমতো বুক বাজাচ্ছেন। তাঁরা বলছেন, “চমকের আরও বাকি আছে।”

সেই চমক কী? শোনা যাচ্ছে, দশম আসনের জন্য আরও একজন কাউকে প্রার্থী করতে পারেন অখিলেশ। হিসাব বলছে, বিজেপি পাঁচ বিধায়ককে ক্রসভোট করাতে পারলে ওই আসনটি জিতবে। তাঁরা সেই আশায় ৮জন প্রার্থী দিচ্ছে। আর অখিলেশ যাদব যদি ১২ জন বিধায়ককে ক্রসভোট করাতে পারেন তাহলে তিনি তৃতীয় আসনটি জিতবেন। সপা সূত্র বলছে, সেই চেষ্টাটাই পার্টির সুপ্রিমো করছেন। 

You might also like!