Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

5 months ago

WhatsApp Premium Coming Soon: পেইড সাবস্ক্রিপশন আনছে হোয়াটসঅ্যাপ? প্রিমিয়াম ফিচার ঘিরে জোর জল্পনা

WhatsApp Premium Is Coming
WhatsApp Premium Is Coming

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রিমিয়াম পরিষেবা আনার পথে হাঁটছে হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে, সংস্থা মেটা ইতিমধ্যেই এই নতুন পরিষেবার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। তবে এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর—ফ্রি ভার্সন বন্ধ হচ্ছে না, বরং প্রিমিয়াম পরিষেবার পাশাপাশি আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে অ্যাপটি।

প্রিমিয়াম সংস্করণে একাধিক নতুন সুবিধা যুক্ত হতে চলেছে। বর্তমানে যেখানে মাত্র তিনটি চ্যাট ‘পিন’ করা যায়, সেখানে প্রিমিয়াম ব্যবহারকারীরা একসঙ্গে ২০টি চ্যাট পিন করার সুযোগ পাবেন। পাশাপাশি আসছে কাস্টম অ্যাপ থিম—মোট ১৮টি ভিন্ন থিম থেকে পছন্দমতো বেছে নেওয়া যাবে। শুধু তাই নয়, অ্যাপ আইকনেও আসতে পারে বড় পরিবর্তন; ব্যবহারকারীদের জন্য থাকবে ১৪ ধরনের নতুন আইকন অপশন। এর পাশাপাশি প্রিমিয়াম ভার্সনে থাকছে ১০টি এক্সক্লুসিভ রিংটোন এবং বাল্ক স্টিকার প্যাক ব্যবহারের সুবিধা, যা সাধারণ ব্যবহারকারীরা পাবেন না। ফলে ব্যক্তিগতকরণ -এর দিকে আরও বেশি জোর দিচ্ছে সংস্থা।


খরচের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, একটি আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ইউরোপে মাসিক সাবস্ক্রিপশন ফি হতে পারে প্রায় ২.৪৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৭০-২৮০ টাকার কাছাকাছি। ভারতে কবে এই পরিষেবা চালু হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি। সব মিলিয়ে, ফ্রি পরিষেবা বজায় রেখেই অতিরিক্ত সুবিধার জন্য পেইড মডেলের দিকে এগোচ্ছে হোয়াটসঅ্যাপ—এমনটাই ইঙ্গিত মিলছে বর্তমান পরিস্থিতিতে। 

You might also like!