West Bengal

1 hour ago

Bombs Recovered in Purba Bardhaman: পূর্ব বর্ধমানে উদ্ধার তাজা বোমা

Bombs Recovered in Purba Bardhaman
Bombs Recovered in Purba Bardhaman

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায়। কেতুগ্রাম বিধানসভার বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ থেকে কিছুটা দূরেই উদ্ধার ছয়টি তাজা বোমা। বুথ থেকে স্বল্প দূরেই একটি ফাঁকা জায়গায় একটি ব্যাগের মধ্যেই রয়েছে তাজা বোমা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইতিমধ্যেই বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

You might also like!