Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

5 months ago

Women Safety Boost: ৫ সেকেন্ডেই জরুরি সাহায্য! নারী নিরাপত্তায় কেন্দ্রের নতুন ভরসা ‘112 India’ অ্যাপ

Women Safety Emergency App India
Women Safety Emergency App India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে নারী নিরাপত্তা জোরদার করতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্র। তবুও বিভিন্ন প্রান্তে ধর্ষণ, হেনস্তা ও পথেঘাটে নিরাপত্তাহীনতার অভিযোগ থামছে না। এই পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দিতে নতুন প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে এল কেন্দ্রীয় সরকার। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে ‘নির্ভয়া’ উদ্যোগের আওতায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যৌথ উদ্যোগে চালু হয়েছে ‘112 India’ অ্যাপ। এই অ্যাপটি শুধু নারীদের জন্য নয়—যে কোনও নাগরিকই এটি ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপের বিশেষত্ব হলো এর দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা। ব্যবহারকারী অ্যাপে লগ ইন করে একটি মাত্র বাটন চাপলেই মাত্র ৫ সেকেন্ডের মধ্যে জরুরি পরিষেবার সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব। আগের মতো ১০০ নম্বরে ফোন করে সমস্যার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই—লোকেশন ও সংকেতের ভিত্তিতে সাহায্য পৌঁছে যাবে সরাসরি। এছাড়াও রয়েছে ‘শাউট’ ফিচার। এই ব্যবস্থার মাধ্যমে আশপাশের সাধারণ মানুষও প্রয়োজনে সহায়তায় এগিয়ে আসতে পারেন। তবে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার আগে নির্দিষ্ট যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।


যাদের স্মার্টফোন নেই, তাঁদের কথাও ভেবেছে সরকার। মোবাইলের পাওয়ার বাটন টানা তিনবার চাপলেই জরুরি সংকেত পাঠানো যাবে। এজন্য সমস্ত মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে এই ফিচার যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে এই পরিষেবা চালু হয়েছে। ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পেতে এই অ্যাপ হতে পারে সাধারণ মানুষের নতুন ভরসা।


You might also like!