Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

3 weeks ago

Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায়

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  খারাপ আবহাওয়ার জেরে কালিম্পংয়ে অবতরণ করতে পারল না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টার। প্রতিকূল পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেটিকে উত্তরকন্যার কাছে একটি হেলিপ্যাডে নামানো হয়। মঙ্গলবার কালিম্পংয়ে সরকারি কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে কপ্টারে করে কালিম্পংয়ের উদ্দেশে রওনা হন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ডুরপিন হেলিপ্যাড অবতরণ করতে পারেনি মুখ্যমন্ত্রীর কপ্টার। শেষমেশ শুভেন্দুর কপ্টার ফিরিয়ে আনা হয় শিলিগুড়িতে। অবতরণ করানো হয় উত্তরকন্যার কাছে একটি হেলিপ্যাডে। যদিও এই কারণে মুখ্যমন্ত্রীর কালিম্পংয়ের কর্মসূচি বাতিল করা হয়নি। সিদ্ধান্ত হয়েছে, শিলিগুড়ি থেকেই ভার্চুয়াল মাধ্যমে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এ কথা জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

প্রশাসনিক সূত্রে খবর, কালিম্পং টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা ও নোমান রাই। পরে শিলিগুড়ির উত্তরকন্যাতেও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। 

You might also like!