Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Monsoon Flowers: বর্ষার জলে বাড়বে সৌন্দর্য, বাগানে রাখুন এই বিশেষ গাছের সমারোহ

Best Monsoon Flower Plants Garden
Best Monsoon Flower Plants Garden

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্ষাকালে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকায় গাছের বৃদ্ধি তুলনামূলকভাবে দ্রুত হয়। এই সময় নানা রঙের ফুলে বাগানও হয়ে ওঠে প্রাণবন্ত। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে, বর্ষার মরসুমে বাগানে কোন গাছ লাগালে ভালো ফল মিলবে এবং কোন ফুল সবচেয়ে সুন্দরভাবে ফুটবে?

১) দোলনচাঁপা: সাদা রঙের দোলনচাঁপা ফুল সন্ধ্যায় ফোটে এবং মিষ্টি সুবাস ছড়ায়। বর্ষার জলে এই গাছের বৃদ্ধি হয় দ্রুত। এই গাছের জন্য এক ভাগ বাগানের মাটি, এক ভাগ মিহি বালি, এক ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এক ভাগ কোকোপিট এবং সামান্য নিমখোল দিয়ে মাটি প্রস্তুত করে নিন। মাটি টবে দেওয়ার সময় দেখে নিতে হবে জল নিকাশি ব্যবস্থাটি যেন উপযুক্ত হয়। দোলনচাঁপা রোদ পছন্দ করে। ছ’ঘণ্টা সূর্যালোক গাছের জন্য ভাল। এই গাছের বৃদ্ধি ভাল হবে নাইট্রোজেন সারে। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড জলে গুলে গাছে দিতে পারেন। এতে রোগ সংক্রমণের ঝুঁকি কমবে।

২) রেন লিলি: গোলাপি রঙা ফুলে গাছ ভরে থাকলে বাগানের সৌন্দর্য বদলে যায়। রেন লিলি বর্ষারই ফুল। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া, বৃষ্টির জলে এই গাছ ভাল হয়। বৃষ্টি পড়লে এই ফুলের সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যায়। বর্ষায় এই গাছের যত্নও প্রয়োজন। খেয়াল রাখতে হবে যেন মাটিতে জল না জমে। গাছ পুরনো হলে উপর থেকে পাতা ছেঁটে দেওয়া জরুরি। দরকার সার প্রয়োগ।

৩) দোপাটি: বর্ষার ফুলের মধ্যে দোপাটিও রাখা যায়। হরেক রঙা ছোট ছোট ফুল বাগান ভরিয়ে রাখে। মাটি প্রস্তুত করে নিন শুরুতেই। বাগানের মাটির সঙ্গে খানিকটা ভার্মি কম্পোস্ট, নিম খোল, সিং কুচি, হাড় গুঁড়ো মিশিয়ে নিন। টবের জল নিকাশি ব্যবস্থা যেন ভাল হয়। বর্ষায় জল গাছের গোড়ায় জমলেই শিকড় পচে যাবে। দোপাটিতে নানা রকমের পোকা হয়। তার জন্য নিমপাতা জলে ফুটিয়ে ঠান্ডা করুন। এই তরল স্প্রে করলে পোকা চলে যাবে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…