Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

5 months ago

Healthy Hair Tips: ফেলে না দিয়ে ব্যবহার করুন কলার খোসা, ঘরোয়া হেয়ার প্যাকে ফিরবে আপনার কেশের জেল্লা

Banana Peel Hair Pack
Banana Peel Hair Pack

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কলা খাওয়ার পর খোসা ফেলে দেওয়া আমাদের নিত্যদিনের অভ্যাস। কিন্তু এই অবহেলিত অংশটিই হতে পারে চুলের যত্নের দারুণ উপায়। বিশেষজ্ঞদের মতে, সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় কার্যকর হেয়ার প্যাক, যা শুষ্ক ও রুক্ষ চুলে নতুন প্রাণ ফেরাতে সাহায্য করে।

কলার খোসায় রয়েছে প্রচুর পুষ্টিগুণ—পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন বি৬ ও সি-সহ একাধিক প্রয়োজনীয় উপাদান। এছাড়া ওমেগা ৩ ও ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড চুলের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। খোসার মধ্যে থাকা লুটেইন নামক উপাদান মাথার ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে। তাই কলার খোসা দিয়ে ঘরোয়া হেয়ারপ্যাক বাড়িতে বানিয়েই আপনি শুষ্ক-রুক্ষ চুলের হাল ফেরাতে পারেন নিমেষে। কীভাবে? জানুন।

∆ কীভাবে বানাবেন হেয়ার প্যাক?

চুলের যত্নে কলার খোসা ব্যবহারের প্রথম ধাপ হল এর মিহি গুঁড়ো তৈরি করা। ৪-৫টি কলার খোসা নিয়ে কড়া রোদে বেশ কয়েক ঘণ্টা শুকিয়ে নিতে হবে। রোদ না থাকলে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করতে পারেন। ২১০ ডিগ্রি সেলসিয়াসে ২০ মিনিট বেক করে নিলেই খোসাগুলো মচমচে হয়ে যাবে। এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পিষে নিন। দলা পাকিয়ে থাকলে ছাঁকনি দিয়ে ছেঁকে মিহি পাউডার আলাদা করে নিন। এই গুঁড়ো অনেক দিন সংরক্ষণ করা যায়।

∆ প্যাক তৈরির নিয়ম:

এক বাটি টাটকা টক দইয়ের সঙ্গে ১-২ চা চামচ মধু মেশান। এর সঙ্গে যোগ করুন তৈরি করে রাখা কলার খোসার গুঁড়ো। মিশ্রণটি ভালো করে ফেটিয়ে একটি ঘন প্যাক তৈরি করুন। দই চুলের আর্দ্রতা ধরে রাখে আর মধু প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

∆ ব্যবহারের পদ্ধতি: চুল হালকা ভিজিয়ে নিয়ে এই প্যাক ব্যবহার করতে হয়। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ধীরে ধীরে প্রলেপ লাগান। পুরো মাথায় লাগানো হয়ে গেলে একটি শাওয়ার ক্যাপ পরে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর কোনও মৃদু বা হার্বাল শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। সপ্তাহে অন্তত এক দিন এই নিয়ম মানলে তফাত চোখে পড়বে কয়েক দিনেই। নিয়মিত ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে, জট কমবে এবং রক্ত সঞ্চালন বাড়ায় নতুন চুল গজাতেও সাহায্য করবে। খরচ বাঁচিয়ে ঘরোয়া উপায়ে এমন রূপটান সত্যিই বিরল। তাই পরের বার কলা খাওয়ার পর খোসা ফেলার আগে একটু ভাবুন। অল্প সময় ও পরিশ্রমেই এই প্রাকৃতিক উপাদান আপনার চুলের যত্নে হতে পারে এক সহজ ও কার্যকর সমাধান।

You might also like!