Life Style News

1 month ago

Utensils clean: আধুনিক রান্নাঘরেও কাঁসা-পিতলের কদর, ব্যবহার করার আগে জেনে নিন ঝকঝকে করার টিপস্

Clean Brass Utensils
Clean Brass Utensils

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে রান্নাঘরের চেহারা যেমন বদলেছে, তেমনই বদলেছে সেখানে ব্যবহৃত বাসনপত্রও। এক সময় যেখানে চিনামাটির ডিনার সেট আর পিতল-কাঁসার বাসন ছিল নিত্যদিনের সঙ্গী, আজ সেখানে জায়গা করে নিয়েছে অত্যাধুনিক স্টিল, নন-স্টিক ও নানা আধুনিক সামগ্রী। ফলে আগের মতো নিয়মিত পিতল ও কাঁসার বাসনের ব্যবহার অনেকটাই কমে গিয়েছে। তবে পুরোপুরি বন্ধ হয়নি—বিশেষ দিন, পুজো বা অতিথি আপ্যায়নে আজও কাঁসা-পিতলের বাসনের কদর আলাদা।

দীর্ঘদিন ব্যবহার না হলে কাঁসা ও পিতলের বাসনে সহজেই কালচে দাগ বা মরচে মতো আস্তরণ পড়ে যায়। তাই হঠাৎ ব্যবহার করার আগে সেগুলি ঝকঝকে করে নেওয়া জরুরি। ঘরোয়া কয়েকটি সহজ উপায়েই এই বাসন ফের আগের মতো উজ্জ্বল করা সম্ভব।

* এক্ষেত্রে সবথেকে উপযোগী হল তেঁতুল। জলে বেশ কিছুক্ষণ তেঁতুল ভিজিয়ে রেখে তার পেস্ট বানিয়ে নিন। এরপর ওই পেস্ট ও স্ক্রাবার দিয়ে পিতল-কাঁসার বাসন ঘষে মেজে নিলেই তা হবে নতুনের মতো চকচকে।

* এক্ষেত্রে ব্যবহার করতে পারেন লেবুও। তেঁতুল হাতের কাছে না থাকলে লেবু ও নুন একসঙ্গে নিয়ে ভালো করে কাঁসা বা পিতলের বাসনে ঘষে নিন। এতে নিমেষে ওই বাসনের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে।

* বাজারচলতি অনেকরকমের পাউডার জাতীয় ‘কপার-ব্রাস ক্লিনার’ পাওয়া যায়। তা ব্যবহারেও ঝকঝকে হবে আপনার কাঁসা ও পিতলের বাসন।

* পুরনো দিনে মা-ঠাকুমারা বাসন মাজতে ব্যবহার করতেন ছাই। এখন যদিও নানা ডিটারজেন্ট ব্যবহার করেন গৃহিণীরা বাসন মাজতে। তবে এই ধরনের বাসন পরিষ্কার করতে ছাই ও সামান্য জল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে তা দিয়ে অনায়াসে মেজে ঘষে পরিষ্কার করে ফেলতে পারবেন আপনার শখের কাঁসা ও পিতলের বাসন।

You might also like!