Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

3 months ago

Interior Vastu Tips: বাস্তু মেনে পর্দার রং বাছুন, ঘরে বাড়বে ইতিবাচক শক্তি! কোন ঘরে কোন রঙের পর্দা শুভ জানেন?

Interior Vastu Tips
Interior Vastu Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাড়ি শুধু থাকার জায়গা নয়, পরিবারের সুখ-শান্তি, স্বস্তি ও ইতিবাচক শক্তির কেন্দ্র বলেই মনে করা হয়। তাই ঘরের সাজসজ্জার প্রতিটি উপাদানের গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্রের মতে, আসবাবপত্রের অবস্থানের পাশাপাশি জানালার পর্দার রংও বাড়ির পরিবেশ ও শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক রঙের পর্দা ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ইতিবাচক শক্তি আকর্ষণ করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। জেনে নিন, বাস্তুর নিয়ম মেনে কোন ঘরে কেমন পর্দা ঝোলালে আপনার সংসারে উপচে পড়বে ইতিবাচক শক্তি।

* বৈঠকখানায় স্নিগ্ধতার ছোঁয়া— ড্রয়িং রুম বা অতিথিদের বসার ঘর হল বাড়ির দর্পণ। বাস্তুমতে, এই ঘরের পর্দা হওয়া উচিত ক্রিম, হালকা বাদামি বা বেজ রঙের। এই মৃদু রংগুলো বৈঠকখানায় এক অদ্ভুত আন্তরিক পরিবেশ তৈরি করে। অতিথি সমাগমেও বজায় থাকে সুমধুর মানসিকতা।

* কর্তার ঘরে নীল-কমলার ম্যাজিক— যিনি সংসারের হাল ধরে আছেন, তাঁর মানসিক ও শারীরিক সুস্থতা সবচেয়ে জরুরি। বাস্তু অনুযায়ী, গৃহকর্তার শোওয়ার ঘরের দরজা-জানালায় নীল, বাদামি কিংবা কমলা রঙের পর্দা লাগানো অত্যন্ত শুভ। এতে কর্তার শরীর ভালো থাকে এবং পরিবারের সদস্যদের সাফল্যের পথ প্রশস্ত হয়।

* নবদম্পতির ঘরে প্রেমের ওম— নতুন বিবাহিত দম্পতির শোওয়ার ঘর হওয়া উচিত আবেগ ও ভালোবাসায় ভরপুর। এই ঘরের জন্য লাল, গোলাপি বা বেগুনি রঙের পর্দা সবচেয়ে উপযুক্ত। এই উজ্জ্বল রংগুলো দাম্পত্য সম্পর্কের মধুরতা বাড়ায়, পারস্পরিক বোঝাপড়া দৃঢ় করে এবং সম্পর্কে নতুন আশার আলো ছড়ায়।

* পড়ুয়াদের জন্য সবুজ সতেজতা— পড়াশোনায় মন বসছে না? বাচ্চার পড়ার ঘরে সবুজ, নীল কিংবা হালকা গোলাপি রঙের পর্দা ঝুলিয়ে দেখুন। বাস্তুবিদদের মতে, এই রং মন শান্ত করে, একাগ্রতা বাড়ায় এবং পড়ার ক্লান্তি দূর করে। শিশুদের ঘরের জন্য হালকা নীল বা উজ্জ্বল হলুদ রঙও বেশ কার্যকরী।

•  ঠাকুরঘরে আধ্যাত্মিকতার টান— পুজোর ঘর মানেই এক পরম শান্তি। এই পবিত্র কোণটির দরজায় বা জানালায় কমলা কিংবা হালকা হলুদ রঙের পর্দা ব্যবহার করুন। এই দুই রঙ আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে এবং ঈশ্বরের আশীর্বাদে গৃহকোণকে ভরিয়ে তোলে।

* আর্থিক সমৃদ্ধি ও কলহ মুক্তি— সংসারে কি নিত্যদিন অশান্তি লেগেই আছে? বাস্তু বলছে, বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের পর্দা ঝোলালে পারিবারিক কলহ কমে। আর যদি লক্ষ্মীর কৃপা পেতে চান, তবে বাড়ির উত্তর দিকে নীল রঙের পর্দা লাগান। কারণ উত্তর দিক সম্পদের দেবতানির্ভর, এই রঙের প্রভাবে দূর হবে আর্থিক অনটন। 

You might also like!