Life Style News

1 month ago

Microwave Safety Tips: ছোট ফ্ল্যাটের বড় ভুল! মাইক্রোওভেনের উপর জিনিস রাখলেই বাড়ছে বিপদের ঝুঁকি

Microwave Safety Alert
Microwave Safety Alert

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শহুরে জীবনে বড় বাড়ি এখন প্রায় অতীত। মধ্যবিত্ত পরিবারের বেশির ভাগ মানুষই ছোট ছোট ফ্ল্যাটে সংসার করছেন। ফলে রান্নাঘরের জায়গাও থাকে অত্যন্ত সীমিত। জায়গার অভাবে রান্নাঘরের কোণায় কোণায় কোনও রকমে জিনিসপত্র গুছিয়ে রাখা হয়। অনেকেই বাধ্য হয়ে মাইক্রোওভেনের উপরেই বিভিন্ন পাত্র, মশলার কৌটো বা রান্নার সামগ্রী রেখে দেন। তবে এই অভ্যাসই যে বড়সড় বিপদের কারণ হতে পারে, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

১। মাইক্রোওয়েভের ভিতরে তাপ উৎপাদন হয়। তাপ নির্গমনের জন্য গায়ে এবং উপরে ভেন্টিলেশনের বন্দোবস্ত থাকে। উপরে জিনিসপত্র রাখা মানে তাপ নির্গমনের পথ বন্ধ হয়ে যায়। তার ফলে অতিরিক্ত তাপে যান্ত্রিক ত্রুটি এমনকী বিস্ফোরণের আশঙ্কাও বাড়ে।

২। মাইক্রোওয়েভের উপরে রাখা জিনিসপত্র অতিরিক্ত তাপে নষ্ট হতে পারে। যেমন কাগজ রাখা থাকলে তা অতিরিক্ত খসখসে হয়ে যেতে পারে। আবার প্লাস্টিকের জিনিসপত্র কুঁকড়ে যেতে পারে। আঠা দিয়ে জোড়া কোনও জিনিসপত্র থাকলে, সেই আঠা গলেও যেতে পারে। তার ফলে ওই সামগ্রী নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বেশ কয়েকগুণ।

৩। শুধু তাই নয়। অতিরিক্ত ভারী সামগ্রী মাইক্রোওয়েভের ভিতরে থাকলে, যন্ত্রটি ভেঙে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তাই মাইক্রোওয়েভের উপরের অংশের ক্ষতি রাখতে চাইলে তাই ভারী জিনিসপত্র না রাখাই ভালো।


∆ তবে সুকৌশলে মাইক্রোওয়েভের উপরের ফাঁকা জায়গা ব্যবহার করা যেতে পারে। রইল সেই টিপস।

১। মাইক্রোওয়েভের উপরের অংশ লোহার বিম করে নিন। তাতে জিনিসপত্র রাখতে পারেন।

২। প্রয়োজন হলে মাউন্টেড সেলফ তৈরি করে নিতে পারেন। তাতে দরজার বন্দোবস্ত করে নিতে পারেন। এরপর রান্নাঘরের ব্যবহার্য জিনিসপত্র গুছিয়ে রাখুন। রান্নাঘরের চেহারা তাতে বদলে যেতে বাধ্য।

এই নিয়মগুলি মেনে মাইক্রোওয়েভ ব্যবহার করলেই কেল্লাফতে। তাতেই বাড়বে বৈদ্যুতিন যন্ত্রের আয়ু। নইলে খারাপ হতে বেশি সময় লাগবে না।

You might also like!