Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

2 weeks ago

Abhishek Banerjee house raid | সুমিতকে সঙ্গে নিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে তদন্তকারীরা! ‘টাকা লেনদেন’ নিয়ে তল্লাশি

police raid Abhishek Banerjee house
police raid Abhishek Banerjee house

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দুর্নীতির অভিযোগের তদন্তে এবার সরাসরি কালীঘাটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল পুলিশ। ধৃত সাংসদের আপ্তসহায়ক সুমিত রায়কে সঙ্গে নিয়েই মঙ্গলবার সেখানে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। তদন্তের প্রয়োজনে ঘটনার পুনর্নির্মাণ করতেই এই অভিযান বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ সুমিতকে সঙ্গে নিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছন তদন্তকারী দলের সদস্যরা। বাড়িটি ঘিরে ফেলার পর সুমিতকে সামনে রেখেই বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের মূল লক্ষ্য ছিল কথিত আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা। পুলিশি জেরায় অভিষেকের আপ্তসহায়ক দাবি করেছিলেন, ওই বাড়িতেই যাবতীয় টাকা লেনদেন করা হতো। তাঁর সেই দাবির ভিত্তিতেই মঙ্গলবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে সুমিতকে একাধিক প্রশ্ন করা হয় বলে তদন্তকারী সূত্রে খবর। অভিযানের মাধ্যমে তাঁর দেওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখার চেষ্টা করেন তদন্তকারীরা। 

জমি দুর্নীতি-সহ একাধিক অভিযোগে সিআইডি দীর্ঘদিন ধরে খুঁজছিল সুমিত রায়কে। প্রায় ৯ থেকে ১০ বার সিআইডি তল্লাশির মুখে পড়তে হয় তাঁকে। এরপর চলতি মাসের ১০ তারিখ অর্থাৎ সপ্তাহখানেক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি ও এসটিএফের যৌথ হানায় গ্রেপ্তার হন সুমিত। শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা। অভিষেকের বিরুদ্ধে বহু বেআইনি কাজের অভিযোগ এবং সেসব কাজের প্রতিটির সঙ্গে সুমিত ওতপ্রোতভাবে জড়িত বলে কাঠগড়ায় তোলা হয় আপ্তসহায়ককে। এরপর তাঁকে দফায় দফায় জেরায় একাধিক বিস্ফোরক তথ্য হাতে আসে তদন্তকারীদের।  

পুলিশের দাবি, সুমিত জেরায় জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি খুঁটিনাটি তাঁর জানা। কীভাবে সব চলত, সেসব তিনি স্বীকার করবেন। সুমিতের আরও দাবি, কালীঘাটের ওই বাড়িতেই যাবতীয় আর্থিক লেনদেন হতো। এরপরই আজ, মঙ্গলবার তাঁকে সঙ্গে নিয়ে কালীঘাটের ওই বাড়িতে যান তদন্তকারীরা, বিশাল কেলেঙ্কারির পুনর্নির্মাণের উদ্দেশে। বাড়ির প্রতিটি কোণায় কোণায় সুমিতকে নিয়ে গিয়ে জেরা করা হয় বলে  খবর। তদন্তকারীদের আশা, এতে বেশ কিছু নতুন সূত্র মিলবে এবং তা এই গুরুত্বপূর্ণ মামলার জাল দ্রুত গোটাতে সাহায্য করবে।  

You might also like!