
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমেরিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । নাচে-গানে তাঁকে স্বাগত জানালেন নিউইয়র্কের ভারতীয় প্রবাসীরা । বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ভিড় করেছিলেন প্রবাসীরা । তাঁর হোটেলের বাইরেও দেখা গেল একই ছবি ।
প্রধানমন্ত্রীর হোটেলের বাইরে দেখা গেল, নাচে-গানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে । ভারতীয় পোশাকেই সেজেছেন প্রবাসীরা । অনেকের হাতে ভারতের পতাকা । অনেকের জ্যাকেটে আবার দেখা গেল মোদীর মুখ । প্রধানমন্ত্রী হোটেলে পৌঁছতেই তাঁকে দেখার জন্য ভিড় উপচে পড়েন । নরেন্দ্র মোদীও সকলের উদ্দেশে হাত নেড়ে অভ্যর্থনা জানান ।
