
নয়াদিল্লি, ২ মে : মা কালীর বিকৃত ছবি পোস্ট ঘিরে বিতর্কের মাঝেই ক্ষমা চাইলেন ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী এমিনে ঝাপারোভা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রবিবার একটা ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয় ভারতে। মা কালীর অবমাননাকর ও বিকৃত ছবি পোস্ট করে ভারতীয়দের ভাবাভেগে আঘাত করেছে ইউক্রেন, এই অভিযোগে নেট দুনিয়ায় আলোচনা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই আবহে এবার পিছু উঠল ইউক্রেন। গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে টুইট করেছেন ইউক্রেনের
গত ৩০ এপ্রিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে টুইট করা একটি ‘আর্টওয়ার্ক’কে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। সেখানে দেখা যাচ্ছে ঘন কালো মেঘের উপর দিয়ে শিল্পকর্ম করা হয়েছে। একটি নারী শরীর আঁকা হয়েছে ওই মেঘের উপর দিয়ে, যা দেখে হিন্দুদের দেবী মা কালীর মিল পাওয়া যাচ্ছে। সেই নারীর জিভ বের করা, গলায় মুণ্ডুমালা এবং ফুলের মালা। তবে হাতে খাঁড়া বা অসুরের মুণ্ডু নয়। হাতদু’টি জড়ো করে ধরে রাখা আছে পেটের নীচে। সেখানে মেঘটা উড়ন্ত স্কার্টের আকার নিয়েছে। ছবিটির সঙ্গে হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর একটি বিখ্যাত ছবিরও মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে টুইট করা একটি ‘আর্টওয়ার্ক’কে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। সেখানে দেখা যাচ্ছে ঘন কালো মেঘের উপর দিয়ে শিল্পকর্ম করা হয়েছে। একটি নারী শরীর আঁকা হয়েছে ওই মেঘের উপর দিয়ে, যা দেখে হিন্দুদের দেবী মা কালীর মিল পাওয়া যাচ্ছে। সেই নারীর জিভ বের করা, গলায় মুণ্ডুমালা এবং ফুলের মালা। তবে হাতে খাঁড়া বা অসুরের মুণ্ডু নয়। হাতদু’টি জড়ো করে ধরে রাখা আছে পেটের নীচে। সেখানে মেঘটা উড়ন্ত স্কার্টের আকার নিয়েছে। ছবিটির সঙ্গে হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর একটি বিখ্যাত ছবিরও মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা।
এই ছবি হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে উপহাস করছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা বলেন, তিনি আরও লেখেন, ‘এটা সারা বিশ্বে হিন্দুদের অনুভূতির উপর আঘাত’। ‘ভারতের থেকে সাহায্য চাইতে সম্প্রতি দিল্লিতে এসেছিলেন ইউক্রেনের বিদেশ প্রতিমন্ত্রী। সেই মুখোশের পিছন থেকে ইউক্রেন সরকারের বাস্তব রূপটা বেরিয়ে এসেছে।
এরপরই ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী এমিন ঝেপার টুইটে ক্ষমা চেয়েছেন। টুইট করে এমিন লেখেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের একটি টুইটে মা কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই টুইটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ এখানেই থেমে থাকেননি তিনি। টুইটে আরও লেখেন, ‘ইউক্রেন ও এদেশের প্রতিটি মানুষ ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’
