International

2 years ago

Imran Khan on Pakistan's army chief : ইমরান খান ও পাকিস্থানের সেনাপ্রধান - পরস্পর সম্মুখ সমরে

Imran Khan The Former President of Pakistan (File Picture)
Imran Khan The Former President of Pakistan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সুপ্রিম কোর্টের রায়ে ইমরান খানকে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাকিস্থান প্রশাসন। ইমরান মুক্তি পাওয়ার পরেই শনিবার দেশ বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেখানে তিনি পাকিস্থানের সেনা প্রধান আসীম মুনির বিরুদ্ধে মুখ খোলেন। তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন, আপনি রাজনীতিতে নেমে গেছেন। এখন দল বাছাই করুন। এর আগে সেনা প্রধান বলেন,যারা দেশে হিংসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি

বলেন, সহিংসতার সঙ্গে জড়িত সকল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে। ইমরান গ্রেফতার হওয়ার পরে প্রবল বিক্ষোভে উন্মত্ত হয়ে উঠেছিল পাকিস্থান।

মুক্তি পেয়েই ইমরান পাকিস্থানের আদালতের উপর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন,আজ আমাদের গণতন্ত্র সুতোয় ঝুলছে। শুধু বিচার বিভাগই এটিকে বাঁচাতে পারে। এই মাফিয়ারা বিচার বিভাগের ওপর হামলা চালাচ্ছে, তাই আমি জাতিকে আমাদের বিচার বিভাগ ও সংবিধানের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।১ ঘণ্টার ওই ভাষণের শেষে রোববার সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান ইমরান খান। তিনি দেশে রক্ষার জন্য,দেশেই সংবিধানকে রাখার জন্য সকলকে রাস্তায় নামতে বলেন। তিনি বলেন, বিশেষভাবে নারীদের উদ্দেশে বলছি- কারণ আমি আমাদের ঘরে ঘরে বিপ্লব দেখতে পাচ্ছি, রাস্তায় নেমে আসার আহ্বান জানাই। আপনারা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বের হয়ে আসুন। প্ল্যাকার্ডে লিখুন ‘হাকিকি আজাদি' (সত্যিকারের স্বাধীনতা) এবং ‘সংবিধান বাঁচাও, পাকিস্তান বাঁচাও’।

 অপরদিকে পেশোয়ারে এক সভায় সেনা প্রধান আসীম মুনির বক্তব্য রাখেন। সেখানে তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। সেই প্রেক্ষিতেই ইমরান বলেন,আপনি ওই চেয়ারে বসে রাজনীতি করছেন।


You might also like!