Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

10 months ago

Winter Health: শীতকালীন মরশুমে রোগ এড়াতে পালং খান নিয়মিত—জেনে নিন ৫টি স্বাস্থ্যগুণ!

Green Vegetable Spinach
Green Vegetable Spinach

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই বাজার সেজে ওঠে নানারকম শাকসব্জিতে। তবে বছরের এই সময়টায় ডায়েট ঠিক না থাকলে বিভিন্ন রোগব্যাধির আশঙ্কাও বাড়ে। তাই স্বাস্থ্যের কথা ভেবে শীতের মৌসুমে ডায়েটে পালং শাক রাখা অত্যন্ত উপকারী। এর পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। জেনে নিন বিস্তারিত -

১) রোগ প্রতিরোধ ক্ষমতা: পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ রয়েছে। তার ফলে সর্দি-কাশি থেকে দূরে থাকা সম্ভব। পালং শাকের মধ্যে উপস্থিত অ্যান্টি-অক্সিড্যান্ট দেহের প্রদাহের সঙ্গে মোকাবিলায় বিশেষ উপকারী।

২) হজমশক্তি বৃদ্ধি: পালং শাকের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকায়, তা হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। একই সঙ্গে পালংয়ের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ় এবং উদ্ভিজ্জ এনজ়াইম থাকে। তার ফলে খাবার সহজেই হজম হয়।

৩) ত্বকের স্বাস্থ্য: পালং শাকে উপস্থিত ভিটামিন ই এবং আয়রন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এই শাকের মধ্যে জলের পরিমাণও বেশি থাকায় দেহে জলের ভারসাম্য বজায় থাকে। পালং শাকে উপস্থিত বিটা ক্যারোটিন চোখের নীচের ফোলা ভাব এবং ত্বকের শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে।

৪) ক্লান্তিরোধক: পালং শাকে উপস্থিত আয়রন, ফোলেট এবং ম্যাগনেশিয়াম দেহে শক্তি বৃদ্ধি করে। তার ফলে ক্লান্তি দূর হয়।

৫) ওজন নিয়ন্ত্রণ: শীতের সময়ে খাওয়াদাওয়া বেশি হতে পারে। সে ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে পালং শাক। কম ক্যালোরি এবং ফাইবারে পরপূর্ণ হওয়ায় ওজন বৃদ্ধি করে না এই শাক।

You might also like!