Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Mumbai Influencer Aanvi Kamdar:রিল বানাতে গিয়ে জলপ্রপাতে পড়ে মৃত্যু

Mumbai Influencer Aanvi Kamdar
Mumbai Influencer Aanvi Kamdar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসামাজিক যোগাযোগমাধ্যমের জন্য রিল বানাতে গিয়ে জলপ্রপাতে পড়ে ২৬ বছর বয়সী ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আনভি কামদার মারা গেছেন। গত বুধবার ভারতের মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভে জলপ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।আনভি ১৬ জুলাই সাত বন্ধুর সঙ্গে জলপ্রপাতে ঘুরতে যান। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সেই ট্যুরেই ঘটে বিয়োগান্ত ঘটনাটি।

জানা গেছে, ভিডিও করার সময় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান আনভি। তরুণ এই ইনফ্লুয়েন্সার ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়।উদ্ধারকারী দলের এক সদস্য এনডিটিভিকে বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা বুঝতে পারি যে মেয়েটি প্রায় ৩০০ থেকে ৩৫০ ফুট নিচে পড়ে গিয়েছে। এমনকি তাঁর কাছে পৌঁছানোর পরও তাঁকে উঠিয়ে নিয়ে আসা কঠিন ছিল, কারণ সে আহত ছিল। এ ছাড়া প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। একটি কপিকল ব্যবহার করে তাঁকে বের করা হয়েছে।’

ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর আনভিকে বের করে আনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আনভিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

You might also like!