Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Shah Rukh Khan and John Cena:প্রেরণা শাহরুখ, ‘কিং খান’কে নিয়ে কী বললেন রেসলার–অভিনেতা জন সিনা

Shah Rukh Khan and John Cena
Shah Rukh Khan and John Cena

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গত শুক্রবার মুম্বাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যেন হাজির হয়েছিল গোটা বিনোদন–দুনিয়া। বাদ যাননি জন সিনাও।রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর মুগ্ধতার কথা। তবে আলাদাভাবে কথা বলেছেন শাহরুখ খানকে নিয়ে।গতকাল রাতে এক্সে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সিনা। সেখানে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য ২৪ ঘণ্টা কাটল। অসাধারণ আতিথেয়তার জন্য আম্বানি পরিবারের কাছে কৃতজ্ঞ। এটা এমন একটা অনুষ্ঠান, যেখানে আমার অসংখ্য নতুন বন্ধু হয়েছে।’

একই লেখায় শাহরুখ খানের কথা আলাদাভাবে উল্লেখ করে সিনা বলেন, ‘আলাদাভাবে শাহরুখ খানের কথা বলতেই হয়। আমার জীবনে তাঁর যে ইতিবাচক প্রভাব আছে, সেটা তাঁকে সরাসরি বলতে পারাটা ছিল দারুণ ব্যাপার।’

১৯৭৭ সালের ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জন সিনা মূলত পেশাদার রেসলার। টিভির কল্যাণে বাংলাদেশেও তিনি পরিচিত নাম।রেসলিংয়ে তিনি ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আলোচিত এই রেসলার এর মধ্যেই ঘোষণা দিয়েছেন, আগামী বছরই তিনি পেশাদার রেসলিং থেকে অবসর নেবেন।রেসলিংয়ের পাশাপাশি নিয়ে অভিনয় করেছেন, গান গেয়েছেন।মূলত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তিনি আলাদা পরিচিতি পান।


You might also like!