Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

6 months ago

Rahul Arunoday Banerjee: রাহুলের অকালপ্রয়াণে স্তব্ধ টেলিভিশন জগত, ময়নাতদন্তে মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত

Bengali actor Rahul Arunoday Banerjee
Bengali actor Rahul Arunoday Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকালমৃত্যু ঘিরে শোকস্তব্ধ টেলিভিশন মহল। সোমবার তমলুক হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীর্ঘ সময় জলের তলায় থাকার কারণেই এই মর্মান্তিক পরিণতি বলে অনুমান চিকিৎসকদের। 

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, রাহুলের ফুসফুসে অতিরিক্ত বালি ও জল জমে গিয়েছিল। এতটাই জল ঢুকেছিল যে ফুসফুস ফুলে দ্বিগুণ আকার ধারণ করে। বিশেষজ্ঞদের মতে, অল্প সময় জলে ডুবে থাকলে এত পরিমাণ জল জমা সম্ভব নয়। সূত্রের খবর, সম্ভবত প্রায় ঘণ্টাখানেক জলের তলায় ছিলেন তিনি। খাদ্যনালির ভিতরেও বালি ও নোনা জল ঢুকে যাওয়ার প্রমাণ মিলেছে। তবে শরীরে অ্যালকোহলের উপস্থিতি ছিল কি না, তা এখনও স্পষ্ট হয়নি। ভিসেরা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। রবিবার থেকেই অভিনেতার মৃত্যু ঘিরে নানা জল্পনা শুরু হয়। যে ক্যামেরায় দিনভর ধারাবাহিকের শুটিং চলছিল, সেটি ইতিমধ্যেই তদন্তের স্বার্থে সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের দাবি। দুর্ঘটনার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই ক্যামেরায় ধরা থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। 

ময়নাতদন্তের পর রাহুলের দেহ কলকাতার উদ্দেশে রওনা হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন ব্যক্তিগত গাড়িচালক এবং ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার-সহ ঘনিষ্ঠ কয়েকজন। তমলুক থেকে সরাসরি বিজয়গড়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য। প্রিয় অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও অনুরাগীদের মধ্যে। 

You might also like!