Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

1 year ago

Son of Sardar 2 Collections: "সন অফ সর্দার ২", প্রথম সপ্তাহের শেষে বক্স অফিস থেকে আয় ৩২.৮৯ কোটি

Son Of Sardaar 2
Son Of Sardaar 2

 

মুম্বই, ৮ আগস্ট : মুক্তির পর কেটেছে সাতটা দিন, তবুও বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি অজয় দেবগন এবং মৃনাল ঠাকুরের ছবি "সন অফ সর্দার ২"। এমনটাই মত বি–টাউন এর বিশেষজ্ঞদের। শুক্রবার বক্স অফিস ট্র্যাকারদের সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম দিন থেকেই ভাটা পড়েছে বক্স অফিস সংগ্রহে, সপ্তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার সারা ভারত জুড়ে ছবিটি আয় করে ১.৪০ কোটি টাকা। এখনও পর্যন্ত ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ৩২.৮৯ কোটি টাকা। পরিচালক ও প্রযোজক মহলে ছবিটির মুক্তি নিয়ে যে আশা ছিল , মুক্তির পর দর্শকদের মনে সাড়া জাগাতে পারেনি এই ছবি। দিন পেরোনোর সঙ্গে পাল্লা দিয়ে আয়ও কমছে। সন অফ সর্দার ২'-এ অজয় দেবগনের সঙ্গে ও স্ক্রিনে প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন মৃণাল ঠাকুর। ছবিতে তিনি "রাবিয়া" চরিত্রে অভিনয় করেছেন। ছবির পরিচালক বিজয় কুমার অরোরা। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন নীরু বাজওয়া, রোশনি ওয়ালিয়া, কুবরা সাইত, দীপক ডোব্রিয়াল, সাহিল মেহতা, চাঙ্কি পান্ডে এবং রবি কিষাণ। ছবিটির প্রযোজনায় অজয় দেবগন এবং জ্যোতি দেশপাণ্ডে।

You might also like!