Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Shubman Gill' শুভমন ভীষণ মিষ্টি ছেলে', ক্রিকেট তারকার সঙ্গে ছোট পরদার নায়িকা ঋদ্ধিমার বিয়ে? মুখ খুললেন চর্চিতা ‘প্রেমিকা’

Subhman Gil and Ridhhima Pandit's fake rumours of marriage
Subhman Gil and Ridhhima Pandit's fake rumours of marriage

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমন গিলের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই নেটপাড়ায় অনেক প্রাকাশ্যে-গোপনে চর্চা চলছে! আগের বছর বিভিন্ন সময় একসঙ্গে দেখা গিয়েছে সারা-শুভমনকে। এক সাক্ষাৎকারে ক্রিকেট তারকা নিজেও স্বীকার করেন, তিনি প্রেম করছেন। কিন্তু প্রেমিকার নাম উহ্য রাখেন। এসবের মাঝেই হঠাৎ শোনা যায়, শুভমনের জীবনে নতুন না্রীর আগমন ঘটেছে! ছোট পরদার অভিনেত্রী ঋদ্ধিমার প্রেমে পড়েছেন শুভমন। চুপি চুপি নাকি বাগ্দান সেরে ফেলেছেন তাঁরা আর ডিসেম্বরে চার হাত এক হবে। সে জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন শুভমনের চর্চিত ‘প্রেমিকা’। 

অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত। ‘বহু হামারি রজনীকান্ত’ ধারাবাহিকে রজনীর চরিত্রে অভিনয় করে লোকেদের নজর কেড়েছিলেন তিনি।  ২০১৯ সালে, তিনি ফিয়ার ফ্যাক্টর: খাতরন কে খিলাড়ি 9-এ অংশগ্রহণ করেছিলেন  এবং দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। ২০২১ সালে বিগ বস OTT সিজন 1-এ দেখা গিয়েছিল।  তারপর ওয়েব সিরিজ Hum - I'm Because of Us এতেও  দেখা গেছে।  এক মাস আগে হঠাৎই শুভমন ও ঋদ্ধিমার বিয়ের খবর ছড়িয়ে পড়ে। তারপর যেন দ্রুত প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী। শুভমনের সঙ্গে তাঁর বিয়ের খবরের কথা জানতে পেরে ঋদ্ধিমা বলেন, ‘‘আমার বিয়ে সম্পর্কে জানতে চেয়ে বহু সাংবাদিকের ফোনে ঘুম ভেঙেছে আমার কিন্তু কিসের বিয়ে? আমি মোটেই বিয়ে করছি না। যদি এ রকম কিছু হয়, তা হলে সবার আগে আমি এগিয়ে এসে তা ঘোষণা করব।’’

সদ্য এক সাক্ষাৎকারে অবশ্য শুভমনের প্রসঙ্গে ঋদ্ধিমা বলেন, ‘‘শুভমন ভীষণ মিষ্টি ছেলে। আমার তাই মনে হয়। যদিও আমরা একেবারেই প্রেম করছি না। ওর সঙ্গে কখনও দেখাও হয়নি আমার। তবে দেখা হলে আমি নিশ্চিত আমাদের বিয়ের খবর নিয়ে ব্যঙ্গ করব।’’ তবে ঋদ্ধিমা-শুভমনকে নিয়ে যা খবর প্রকাশ্যে এসেছে, সবটাই সারার থেকে নজর ঘোরানোর ফন্দি, ধারণা নেটপাড়ার এক অংশের।   

You might also like!