দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি কফি উইথ করণে হাজির ছিলেন শর্মিলা ঠাকুর এবং সইফ আলি খান। শোয়ে করণ শর্মিলাকে জিজ্ঞাসা করেছিলেন, কোন সিনেমার জন্য তিনি সকলের মনে থেকে যেতে চান? সেই উত্তরেই জড়িয়ে রয়েছে বহু বাঙালির আবেগ। করণের প্রশ্ন শুনে শর্মিলা বলেন, বাংলা ছবি কি না। তাতে করণ বলেন, বাংলাও বলা যেতেই পারে। তখন শর্মিলা বলেন, অবশ্যই ‘দেবী’। আর হিন্দি হলে ‘আনন্দআশ্রম’। পাশ থেকে ছেলে সইফ ফুট কাটেন, বাংলা অবশ্যই এগিয়ে থাকবে। এই উত্তরই বহু বাঙালিকে এক ধাক্কায় ফিরিয়ে নিয়ে গিয়েছে বহু যুগ আগে।