Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Business & Bollywood: রুপোলি পর্দা পেরিয়ে ব্যবসার দুনিয়ায় রাজত্ব, বলিউডের পাওয়ার কাপল কারা?

Bollywood Power Couples Business Collage
Bollywood Power Couples Business Collage

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্তমান সময়ে শুধু একটি পেশার উপর নির্ভর না করে একাধিক আয়ের পথ তৈরি করছেন অনেকেই। এই প্রবণতা থেকে পিছিয়ে নেই বলিউডও। অভিনয়ের পাশাপাশি ব্যবসার জগতে পা রেখে সফলতার নতুন দিগন্ত খুলেছেন একাধিক তারকা দম্পতি। কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করেছেন, আবার কেউ জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছেন। চলুন জেনে নিই, তাঁরা কারা?

১) শাহরুখ খান ও গৌরী খান: বলিউডের অন্যতম ধনী এই তারকাদম্পতি ‘রেড চিলিজ় এন্টারটেনমেন্ট’ নামে প্রযোজনা ও ভিএফএক্স সংস্থার মালিক। এ ছাড়া আইপিএল ক্রিকেট দল ‘কলকাতা নাইট রাইডার্স’-এও তাঁদের মালিকানা রয়েছে। গৌরী খান নিজে একজন নামকরা অন্দরসজ্জা শিল্পী। এক দিকে অভিনয়। আর এক দিকে স্ত্রীর সঙ্গে জোট বেঁধে ব্যবসার কাজও করেন শাহরুখ খান। তাঁর ব্যবসায়িক বুদ্ধির প্রশংসাও হয় দিকে দিকে।

২) অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি: এই জুটি ‘ডিজ়িট’নামক একটি বিমা সংস্থায় বড় বিনিয়োগ করেছেন। অনুষ্কার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ এবং পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ রয়েছে। অন্য দিকে, বিরাটেরও নিজস্ব ব্র্যান্ড রয়েছে যার নাম ‘রং’। বর্তমানে অভিনয় থেকে দূরে অনুষ্কা। স্বামী ও সন্তানদের সঙ্গেই অধিকাংশ সময় কাটান তিনি। পাশাপাশি, ব্যবসার দিকেও বিশেষ আগ্রহ রয়েছে তাঁর।

৩) অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্না: অক্ষয় কুমারের নিজস্ব প্রযোজনা সংস্থার নাম ‘হরি ওম এন্টারটেনমেন্ট’। এ ছাড়া বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপে বিনিয়োগ করেও আয় করেন তিনি। টুইঙ্কল খন্না পেশায় লেখিকা এবং ব্যবসায়ী। তিনিও বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। রিয়্যাল এস্টেট-এও স্বামী-স্ত্রীর বিনিয়োগ রয়েছে।

৪) শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা: তাঁরা আইপিএল ক্রিকেট দল ‘রাজস্থান রয়্যালস’-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায় তাঁদের বিনিয়োগ আছে। শিল্পার নিজস্ব ফিটনেস এবং পোশাকের ব্র্যান্ডও রয়েছে। এ ছাড়া, শিল্পার রেস্তরাঁ ‘ব্যাস্টিয়ান’ খুবই জনপ্রিয় বর্তমানে। রাজ প্রথম থেকেই শিল্পপতি হিসাবে পরিচিত। বর্তমানে তাঁদের উপার্জনের অধিকাংশ আসে ব্যবসা থেকেই।

এ ছাড়া কয়েক জন অভিনেত্রী রয়েছেন যাঁরা নিজেরা ব্যবসায়ী নন ঠিকই। তবে তাঁদের সঙ্গীরা বহু দিন ধরে ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন। যেমন সোনম কপূর বিয়ে করেছেন ব্যবসায়ী আনন্দ অহুজাকে। জুহি চাওলার স্বামী জয় মেটাও পেশায় ব্যবসায়ী। মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ‘মাইক্রোম্যাক্স’-এর প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেছিলেন আসিন। তার পর থেকে তিনি অভিনয় থেকে দূরে।

এই সব তারকা দম্পতিরা প্রমাণ করে দিয়েছেন, প্রতিভা আর সঠিক পরিকল্পনা থাকলে বিনোদন জগতের বাইরে গিয়েও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নিজেদের প্রতিষ্ঠিত করে তাঁরা হয়ে উঠেছেন অনুপ্রেরণার উদাহরণ।

You might also like!