Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 days ago

Election Commission Form 6 row: বঙ্গ-সহ ১৩ রাজ্যে ফিরল ‘পুরনো’ ফর্ম ৬, নতুন আবেদনকারীদের আর দিতে হবে না SIR ‘স্বঘোষণা

New applicants will no longer need to submit the SIR 'self-declaration'
New applicants will no longer need to submit the SIR 'self-declaration'

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শনিবারই এ বিষয়ে ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনেই বুধবার ইসিআইনেটে ফের চালু হল ‘পুরনো’ ফর্ম ৬। পশ্চিমবঙ্গ-সহ কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়া মোট ১৩টি রাজ্যে এই ফর্ম পাওয়া যাচ্ছে। এর ফলে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে আবেদনকারীদের আর আলাদা করে এসআইআর সংক্রান্ত ‘স্বঘোষণা’ জমা দিতে হবে না। ফর্ম ৬-এর মাধ্যমেই নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্তির আবেদন করা যাবে। 

বলে রাখা ভালো, ফর্ম ৬ পূরণ করেই ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন জানাতে হয় নতুন ভোটারদের। এনিয়েই রয়েছে বিতর্ক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুই সহকর্মীর ‘ডিসেন্ট নোট’কে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি। বিরোধীদের অভিযোগ, ফর্ম ৬ হাতিয়ার করেই ভোটার বাদ দিয়েছেন জ্ঞানেশ। এসআইআর শুরু হওয়ার পর নির্বাচন কমিশন নতুন ভোটারদের সংযুক্তকরণে (ফর্ম ৬) আবেদনকারীর পরিবারের এসআইআরের তথ্য নিতে শুরু করে। শেষ এসআইআরে আবেদনকারীর বাবা-মা, দাদু-দিদার নাম আছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল। অনলাইন ৬ ফর্মের জে ও কে সেকশনে এসআইআর সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। দিতে হচ্ছিল স্বঘোষণা। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফর্মে এই পরিবর্তনের ক্ষেত্রে আপত্তি জানিয়েছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। জানা গিয়েছে, কমিশনার সান্ধু আপত্তি তুলে জানিয়েছিলেন, আইন সংশোধনের পরই ফর্মে সংশোধন করা যাবে। তার আগে নয়। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই আপত্তি কানে তোলেননি বলেই দাবি। এ ছাড়াও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ১০ মাসে ১৪ বার তাঁরা চিঠি দিয়েছিল। ক্যাবিনেট সচিবের কাছেও চিঠি পাঠানো হয় বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

বির্তকের মাঝে গত শনিবার কমিশন তিন নির্বাচন কমিশনারের ছবি প্রকাশ করে বিবৃতি দেয় কমিশন। সেখানে একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে না বা হয়ে গিয়েছে, সেগুলিতে ১৯৬০ সালের ভোটার আইন অনুযায়ী ফর্ম ৬ পাওয়া যাবে। সেই ঘোষণার তিন দিন পর কমিশনের পোর্টালে ফের পুরনো চেহারার ফর্ম ৬ পাওয়া যাচ্ছে। এসআইআর সংক্রান্ত কোনও তথ্য দিতে হচ্ছে না বলেই জানা গিয়েছে।   

You might also like!