Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Kangana Ranaut:‘ভালোবাসার চেয়ে নিষ্ঠুর কিছু হয় না’

Kangana Ranaut
Kangana Ranaut

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিনেত্রী থেকে এখন সংসদ সদস্য কঙ্গনা রনৌত। হিমাচলের মান্ডি থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে সংসদে বসেছেন তিনি। একটি ঘটনা কেন্দ্র করে ভালোবাসাকে নিষ্ঠুর বলেছেন নতুন সংসদ সদস্য।

সম্প্রতি দেশটির প্রয়াত জওয়ান অংশুমান সিংয়ের বিধবা স্ত্রীর পদক নেওয়ার ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন কঙ্গনা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে অংশুমান সিংয়ের স্ত্রী তাঁর হয়ে পদক গ্রহণ করছেন।

ছবিটি পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ‘অনেক সৈনিক তাঁদের জীবন এ দেশের জন্য দিয়ে দেন। তাঁদের গতকাল পুরস্কৃত করা হলো। কিন্তু মানুষের চোখে জল এসে গিয়েছে পূর্বাঞ্চলের অংশুমান সিংয়ের স্ত্রীর পুরস্কার গ্রহণের ছবিটি দেখে।’কঙ্গনা আরও লেখেন, ‘এখনো তিনি তাঁর স্বামীকে খুব ভালোবাসেন। কষ্টকর মৃত্যু হবে এই পদক বুকে নিয়ে বলতে বলতে তিনি কেঁদে ফেলেন।তাঁর এই ভিডিও আমাকে এখনো কষ্ট দিচ্ছে। ভালোবাসা সহজ নয়; বরং মজার কথা হলো ভালোবাসার চেয়ে নিষ্ঠুর কিছু হয় না।’

সেদিনের অনুষ্ঠানে ক্যাপ্টেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তি চক্র পুরস্কার দেওয়া হয়েছিল। সেটি নেন তাঁর স্ত্রী। সাম্প্রতিক একটি অগ্নিকাণ্ডে সহকর্মীর প্রাণ বাঁচানোর জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে প্রয়াত অংশুমানকে। কীর্তি চক্র পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তির বীর পুরস্কার।

You might also like!