Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Srilekha Mitra:দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না: শ্রীলেখা মিত্র

Srilekha Mitra
Srilekha Mitra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের অভিনয়গুণে ভক্তদের মুগ্ধ করে চলেছেন অবিরত। তিনি স্পষ্টভাষী। নিজের মতো করে বাঁচতেই পছন্দ করেন শ্রীলেখা। সম্প্রতি পরিচালনায়ও নাম লিখিয়েছেন। সম্প্রতি দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। স্পষ্ট জানিয়ে দিলেন, সেই পথে যেতে চান না তিনি।

অভিনেত্রী বলেন, ‘না, আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না। এখনো দূরপর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাঁকে দেখে মনে হতে পারে যে হ্যাঁ, এই তো সে, যার জন্য অপেক্ষা করছি। নিজে নিজে বস হয়ে যাওয়ার পর আর এসব ভালো লাগে না।’

শ্রীলেখা আরও বলেন, ‘টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে শুয়ে কেউ নাক ডাকছে—এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না।’

যদিও স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিচ্ছেদের বহুদিন পার হলেও সাবেক শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ আছে শ্রীলেখার। তাঁদের সঙ্গে এখনো সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। গত ১০ বছরে আমরা আমাদের মতো করে নিজেদের আবিষ্কার করেছি। হয়তো ওটুকুই ছিল আমাদের জন্য বরাদ্দ। একে অন্যকে সম্মান দিয়ে ভালোভাবে সিভিল জীবনযাপন করছি, মেয়ে বড় হচ্ছে, এটাই তো যথেষ্ট।’দ্রুতই শুরু হবে শ্রীলেখার ছবি ‘মীরজাফর’-এর শুটিং। তাঁর পরিচালিত ছবি ‘এবং ছাদ’ প্রশংসিত হয়েছে। যদিও আগামী ছবির বিষয়ে এখনই কিছু বলতে চান না অভিনেত্রী। এরপর শুটিং শুরু হলেই বিস্তারিত জানাবেন তিনি।


You might also like!