Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Shreema Bhattacharya :প্রতারকদের ফাঁদে শ্রীমা! অভিনেত্রীর নাম করে চলছে বড় জালিয়াতি চক্র!

shreema bhattacharya
shreema bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  অভিনেত্রী শ্রীমা টলিউড এখন বেশ পরিচিত মুখ। তাঁর অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার সেই অভিনেত্রীই পড়লেন বড় বিপাকে। শ্রীমার নাম করে তাঁরই পরিচিতদের থেকে টাকা চাওয়া হল এক ভুয়ো নম্বর থেকে। ঘটনা অভিনেত্রীর কান অবধি পৌঁছতেই তিনি সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হয়েছেন। 

কিভাবে  অভিনেত্রীর নাম করে জালিয়াতি চলছে? 

 অভিনেত্রীর নাম করে সেই প্রতারক বিভিন্ন জনকে লিখে পাঠায়। তাতে প্রতারকরা লেখেন, “আমি কলকাতার টেলি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য বলছি। আপনার সঙ্গে যৌথ ভাবে একটি কাজ করার কথা বলতে পেরে আমি উত্তেজিত। কোকো নামে আমার এক পোষ্য কুকুর রয়েছে। ওর একটা সঙ্গী কুকুর ছিল, যার মৃত্যু হয়েছে। তাই কোকো এখন অবসাদে ভুগছে। ইউটিউবে আপনার ভিডিয়ো দেখলাম। ভাবছিলাম, আপনি যদি আমায় একটা কুকুর দেন যে কোকোর সঙ্গী হয়ে থাকবে। ওদের ছবি পোস্ট করে আপনাকেও আমি ট্যাগ করব। ফলে আপনার কাজেরও প্রচার হয়ে যাবে সমাজমাধ্যমে।” এই প্রস্তাব দিয়ে অর্থও চায় সেই প্রতারক।শ্রীমা জানান, প্রতারকের কথা বিশ্বাস করে তাকে এক জন দু’হাজার টাকা পাঠিয়েও দিয়েছেন।তবে এই মুহূর্তে শুটিং চলছে বলে থানায় অভিযোগ জানাতে পারেননি শ্রীমা। তাঁর কথায়, “আমি এই ঘটনায় খুবই বিরক্ত। শুটিং চলছে বলে থানায় গিয়ে অভিযোগ জানানো হয়নি। তবে তেমনই পরিকল্পনা রয়েছে। সমাজমাধ্যমে দিলাম, যাতে মানুষ বিষয়টা জানতে পারেন।” 

You might also like!