Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Anant with Radhika wedding Ceremony : অনন্ত-রাধিকার মামেরু অনুষ্ঠানে চাঁদের হাট অ্যান্টিলিয়াতে

Anant with Radhika  wedding (symbolic picture)
Anant with Radhika wedding (symbolic picture)

 

মুম্বই, ৪ জুলাই ঃ মামেরু অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠলো মুকেশ এবং নীতা আম্বানির 'অ্যান্টিলিয়া। বুধবার রাতে লাল, গোলাপি, কমলা নানা ফুলে সাজানো হয় আম্বানিদের অট্টালিকা। বিয়ের ৯ দিন আগে অনুষ্ঠিত হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের মামেরু অনুষ্ঠান। বুধবার রাতে 'অ্যান্টিলিয়া'তে বসেছিল সেই অনুষ্ঠানের আসর। এদিন গান, নাচ, খাওয়া-দাওয়ায় মেতেছিলেন আম্বানিদের অতিথিরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আম্বানিদের এই অনুষ্ঠানের ছবি। ছিলেন আম্বানিদের বড় ছেলে আকাশ এবং বউমা শ্লোকা মেহতা। হাজির ছিলেন মুকেশ–নীতার মেয়ে ঈশা আম্বানি ও জামাই আনন্দ পিরামলও।

উল্লেখ্য, মামেরুর আসরে সকলের নজর কাড়েন হবু দম্পতি অনন্ত এবং রাধিকা। অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়া। এ ছাড়া এসেছিলেন মানুষী চিল্লর। এ দিন নিজেকে গোলাপি এবং গেরুয়া লেহেঙ্গায় সাজিয়েছিলেন আম্বানিদের হবু বউমা রাধিকা। হবু স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে গেরুয়া পোশাকে ধরা দেন অনন্ত–ও। থিমের সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন বাকিরাও। প্রাক-বিবাহ আচারানুষ্ঠানে হাজির ছিলেন অনিল আম্বানি এবং টিনা আম্বানিও।

You might also like!