Breaking News
 
CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ

 

Entertainment

2 years ago

Kanchan's ex-wife: আরজিকর কাণ্ডে মুখ খোলায় কটাক্ষের মুখে কাঞ্চনের প্রাক্তন স্ত্রী! নিজের মুখেই দিলেন জবাব

Kanchan's ex-wife (Symbolic Picture)
Kanchan's ex-wife (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- চলতি বছরেই উওরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়ের। এবার আরজিকর কাণ্ডে মুখ খুলতেই কটাক্ষের স্বীকার হলেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়।গত ১৪ অগস্ট 'মেয়েদের রাত দখল' অভিযানে ছেলে ওশের হাত ধরে পথে নেমেছিলেন পিঙ্কি। পরবর্তীতেও একাধিক প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা গিয়েছে তাঁকে। 

মঙ্গলবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলে পিঙ্কি একটি পোস্ট শেয়ার করেন। তার বক্তব্য- 'আজকের নবান্ন অভিযান বেআইনি হলে, ১৯৯৩ সালের ২১শে জুলাই রাইটার্স অভিযান কি ছিল???' এই পোস্টের মন্তব্য বাক্সে অধিকাংশই পিঙ্কির সঙ্গে সহমত পোষণ করেন। তবে এক নেটিজেন পালটা আক্রমণের সুরে লেখেন, 'এগুলো পিঙ্কি বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে কাঞ্চন মল্লিককে অ্যাটাক করছে'। এমন সংবেদনশীল সময়ে এহেন ব্যক্তিগত ও রুচিবিহীন ট্রোলের কড়া জবাব দেন কাঞ্চনের প্রাক্তন। তিনি লেখেন, 'দয়া করে এই ভীষণ সময়ে ফালতু কমেন্ট করবেন না'। এখানেই থামেনি কটাক্ষ। আরেকজন লেখেন, 'আপনাকে তো কোথাউ দেখতে পেলাম না, প্রবলেম হল নাকি?'জবাবে পিঙ্কি লেখেন, '১৪ই অগস্ট থেকেই আছি, ছিলাম, থাকবো।

You might also like!