Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Nora fatehi: ‘নারীবাদের বিরুদ্ধে নই, উগ্রপন্থার বিরোধী’—বিতর্ক নিয়ে মুখ খুললেন নোরা ফতেহি

Nora Fatehi
Nora Fatehi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গ্ল্যামার ও নাচের জাদুতে দর্শকদের মন জয় করা নোরা ফতেহি এবার ফের খবরের শিরোনামে। গত বছরের নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে তৈরি হওয়া সমালোচনার জবাব দিলেন তিনি এক পডকাস্টে। গত বছর রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে নারীবাদের সমালোচনা করে খলনায়িকা হয়ে উঠেছিলেন তিনি। সেই মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল নোরাকে। তবে সম্প্রতি লিলি সিং-এর পডকাস্টে এসে তিনি স্পষ্ট করেন, তিনি নারীবাদের বিরোধী নন, বরং উগ্রপন্থার বিরোধী।

নোরার দাবি, ভাইরাল হওয়া ছোট ছোট ক্লিপের কারণে তাঁর বক্তব্যের আসল প্রেক্ষাপট হারিয়ে গিয়েছিল। নোরা বলেন, “আমি চরমপন্থা বা উগ্রপন্থা একদম পছন্দ করি না। আমি নিজে সিঙ্গেল প্যারেন্টের সন্তান। ছোটবেলা থেকে জানি একজন অভিভাবকের অভাব কী। তবে আমি চাই পরিবারে দু’জন অভিভাবকের উপস্থিতি থাকুক, সে তাঁরা পুরুষ-নারী হোন বা সমকামী দম্পতি। কারণ, একলা চলার মানসিক বোঝা প্রাপ্তবয়স্ক জীবনেও অনেক কষ্ট দেয়।”  নোরার কথায়,  ‘আমার কাউকে প্রয়োজন নেই’—এই অতি-ব্যক্তিত্ববাদী মানসিকতা সমাজের ভারসাম্য নষ্ট করছে। তিনি বলেন, “আমি চাই আমরা সবাই স্বনির্ভর হই, টাকা উপার্জন করি, স্বপ্ন পূরণ করি। কিন্তু তার মানে এই নয় যে আমরা কারও ওপর নির্ভর করব না। কেন শক্তিশালী হয়েও আমরা একে অপরের ওপর নির্ভরশীল হতে পারব না? কেন পুরুষরা এগিয়ে এসে তাঁদের দায়িত্ব বুঝে নেবে না?”


অভিনেত্রীর দাবি, তিনি আসলে নারী ও পুরুষের মধ্যে একটি সুন্দর ভারসাম্যের কথা বলতে চেয়েছিলেন। যেখানে মহিলারা স্বাধীন হবেন ঠিকই, কিন্তু পুরুষরাও সমানভাবে দায়বদ্ধ থাকবেন। নোরার কথায়, “আমরা এখন এমন একটা পরিবেশ তৈরি করেছি যেখানে মানুষ ভাবছে কারও কাউকে দরকার নেই। কিন্তু একে অপরের ওপর ভরসা করে ভারসাম্য বজায় রাখাটাই আসল জীবন।” 

উল্লেখ্য, গত বছর নারীবাদ নিয়ে তাঁর কড়া মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। তবে এবার নিজের অবস্থান পরিষ্কার করায় নেটদুনিয়ার একাংশ নোরার বক্তব্যকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করেছে। পাশাপাশি নেটপাড়ার একাংশ নোরার এই ‘ভারসাম্য’ তত্ত্বকে সমর্থন জানিয়েছেন।  

You might also like!