Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Katrina:ভালো কিছু হলেও কাঁদি, খারাপ কিছু হলেও কাঁদি: ক্যাটরিনা

Katrina
Katrina

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমঙ্গলবার জন্মদিন ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। ৪১-এ পা দিলেন ভিকি ঘরনি। এবারের জন্মদিনটা নাকি বেঙ্গালুরুর এক মঠে কাটিয়েছেন তিনি। স্বামী ভিকি কৌশল স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তের একগুচ্ছ কোলাজের ছবিও দিয়েছেন সামাজিক মাধ্যমে।

ক্যাটরিনার জন্মদিনকে কেন্দ্র করে চমকপ্রদ এক তথ্য সামনে এসেছে। সাধারণত মানুষ জন্মদিনে কেক কাটেন, কিন্তু ক্যাটরিনা প্রতি জন্মদিনে নাকি হাপুস নয়নে কাঁদেন!  জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে খুব ছোট বয়সে মুম্বাইয়ে থিতু হন অভিনেত্রী। কিন্তু তাঁর পরিবার ছিল লন্ডনে। শুরুর দিনগুলোতে পরিবার ছাড়া জন্মদিনটা কাটাতে হতো। সেই কারণে প্রতি জন্মদিনে কান্নাকাটি করতেন তিনি।ফারহান আখতারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ কাঁদুনে। কথায় কথায় কান্নাকাটি করি। আমার জীবনে ভালো কিছু হলেও কাঁদি, খারাপ কিছু হলেও কাঁদি। আবার কোনো কিছু কেন হচ্ছে না, তার জন্যও কাঁদি।’যদিও এই বছরের শুরু থেকেই গুঞ্জন, মা হতে চলেছেন অভিনেত্রী। লন্ডনে পরিবারের সঙ্গে দীর্ঘ সময়ও কাটিয়ে এসেছেন ক্যাটরিনা।

তবে সেই গুঞ্জনে পানি ঢেলেছেন ক্যাটের স্বামী ভিকি কৌশল। তিনি জানিয়েছেন, এমন কোনো খবর নেই। বর্তমানে ‘ব্যাড নিউজ’-এর প্রচার নিয়ে ব্যস্ত অভিনেতা।

You might also like!