Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

New Tele Serial :দীর্ঘ বছর পর ফের পর্দায় ফিরছে 'অমর সঙ্গী', প্রসেনজিৎ নয়, জুটিতে নীল-শ্যামৌপ্তি, রইল প্রথম ঝলক

'Amar Sangeet' tele serial
'Amar Sangeet' tele serial

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক। ১৯৮৭ সালে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত  অমর সঙ্গী সিনেমাটি সুপারহিট হয়েছিল। এবার প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউস এম আইডিয়াজের প্রযোজনায় আসছে অমর সঙ্গী। জানা যাচ্ছে নাম এক হলেও ধারাবাহিকের গল্প সিনেমার গল্পের মতো হবে না।। তৈরি হচ্ছে ধারাবাহিক । এবারও কি দেখা যাবে সেই পুরনো অমরসঙ্গী জুটি-কেই ? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক

দিন কয়েক আগেই টেলিপাড়ায় খবর ছড়িয়েছিল নীল ও শ্যামৌপ্তি জুটি বাঁধতে চলেছেন জি বাংলার একটি ধারাবাহিকে । একটি ভিডিও প্রকাশ্যে এনে সেই খবরেই সিলমোহর দিল জি বাংলা । একটি ছোট্ট ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের তরফে । যেখানে দেখা গেল, ব্যাকগ্রাউন্ডে একটুকরো কলকাতার ছবি । রঙে লেখা অমর সঙ্গী । ব্যাকগ্রাউন্ডে বাজছে সিনেমার সেই আইকনিক মিউজিক । এক নিখাদ প্রেমের নতুন গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক । ইতিমধ্যেই এই ধারাবাহিককে কেন্দ্র করে উৎসাহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে ।

ভিডিও শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও । সেইসঙ্গে তাঁদের নতুন কাজকে ভালবাসা উজাড় করে দিতে বলেছেন বুম্বাদা । উল্লেখ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ ক্রিয়েশনের ধারাবাহিক এটি । বাংলা মিডিয়াম-এর পর আবারও ছোটপর্দায় ফিরছেন নীল ভট্টাচার্য। বিপরীতে শ্যামৌপ্তি । তাঁকে দেখা গিয়েছিল, গুড্ডি ধারাবাহিকে । এই প্রথম তাঁরা জুটি বাঁধছেন । নীল জানিয়েছেন, প্রোজেক্টটা নিয়ে তিনি দারুণ উত্তেজিত । যেমন আইকনিক নাম, তেমনই একটা গল্প । এর থেকে বেশি কিছু বলতে চাননি অভিনেতা । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং । জানা গিয়েছে, অগস্ট মাসে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক, তবে, তারিখ এখনও প্রকাশ্যে আসেনি ।

You might also like!