Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

2 months ago

Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

Supreme Court ON Media
Supreme Court ON Media

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আদালতের শুনানির বিবরণ নিয়ে সংবাদ প্রকাশে কোনও বাধা নেই। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালতের অনুমতি ছাড়া এজলাসের কোনও অডিও বা ভিডিও ক্লিপ সোশাল মিডিয়া কিংবা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। আগের অন্তর্বর্তী নির্দেশ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করে বুধবার এই বিষয়টি পরিষ্কার করেছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, আগের নির্দেশে কোনও স্বীকৃত সংবাদমাধ্যমের উপর খবর প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। সংবাদমাধ্যমগুলি আগের মতোই আদালতের নির্দেশ, রায় এবং শুনানির বিস্তারিত বিবরণ প্রকাশ করতে পারবে। তবে প্রতিবেদন তৈরির সময় আদালত কক্ষের কোনও অডিও বা ভিডিও ফুটেজ ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

গত ২৪ জুলাই শীর্ষ আদালত জানিয়েছিল, শুনানি চলাকালীন রেকর্ড করা অডিও বা ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করা নিষিদ্ধ। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছিল, আদালত ২৪ ঘণ্টার বিনোদন চ্যানেল নয়। তাই এজলাসে সওয়াল-জবাবের ভিডিও বা অডিও রেকর্ড করে তা সমাজ মাধ্যমে পোস্ট ছড়িয়ে দেওয়া যাবে না। কোনও অডিও বা ভিডিও পোস্ট করার প্রয়োজন হলে, তার আগে আদালতের অনুমতি নিতে হবে। আদালতের কার্যক্রমের সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে নিয়মে কাটছাঁট করেছে সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলর অনুমতি ছাড়া আদালতের বিচারপ্রক্রিয়ার কোনও অডিও-ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা যাবে না। অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রেও একই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তবে এই নিষেধাজ্ঞা সংবাদমাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেই জানিয়েছিল কোর্ট। 

তা সত্ত্বেও সংবাদমাধ্যমের কাজের পরিধি নিয়ে বেশ কিছু বিভ্রান্তি ছড়ায়। বুধবার বিষয়টি স্পষ্ট করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ আদালত কক্ষের সরাসরি সম্প্রচারের অপব্যবহার রোধে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে বলেন কেন্দ্রীয় সরকারকে। সরাসরি সম্প্রচার ও রেকর্ডিং সংক্রান্ত নিয়মবিধি মানা হচ্ছে কি না, একটানা সম্প্রচার সম্ভব কি না, সেই বিষয়ে দেশের হাই কোর্ট গুলিকে স্টেটাস রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। 

You might also like!