Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 days ago

J&K Encounter: কাশ্মীরের বুদগামে এনকাউন্টার, সুরক্ষার বাহিনীর গুলিতে নিহত লস্কর জঙ্গি

The terrorist has been identified as Lashkar-e-Taiba commander Fauzi Musa
The terrorist has been identified as Lashkar-e-Taiba commander Fauzi Musa

 

শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার কোরাগ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে খতম হয়েছে কুখ্যাত এক সন্ত্রাসবাদী। পাকিস্তান মদতপুষ্ট কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার এক শীর্ষ জঙ্গি এনকাউন্টারে মারা পড়েছে। নিহত জঙ্গির নাম মহম্মদ আসিফ ওরফে হাশিম মুসা। সে পহেলগাম জঙ্গি হামলার অন্যতম মূল অভিযুক্ত ছিল। ভারতীয় সেনার চিনার কোর্পস নিশ্চিত করেছে, ঘটনাস্থল থেকে হাশিম মুসার মৃতদেহ এবং বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গত ২২ এপ্রিল পহেলগামে ঘটে যাওয়া বর্বর জঙ্গি হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীর পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল এই লস্কর জঙ্গি। হামলার তদন্তে নেমে পুলিশ হাশিম মুসার একটি স্কেচ প্রকাশ করেছিল এবং তাকে হামলার অন্যতম চক্রী হিসেবে চিহ্নিত করে চিরুনি তল্লাশি শুরু হয়। মঙ্গলবার মধ্য কাশ্মীরের ইউসমার্গের কোরাগ এলাকায় একটি অভিযান শুরু করেছিল ভারতীয় সেনা। সঙ্গে ছিল পুলিশও। সেনা সূত্রে খবর, রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানেরা ওই এলাকায় কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তার পরেই শুরু হয় তল্লাশি অভিযান। জঙ্গল এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে সন্দেহে অভিযানে যান জওয়ানেরা। সেনাবাহিনীকে দেখে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা। শুরু হয় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর ওই জঙ্গি নিহত হয়। ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং যৌথ বাহিনীর এই সফল সন্ত্রাসবিরোধী অভিযানকে উপত্যকায় লস্করের নেটওয়ার্ক ভাঙার ক্ষেত্রে একটি বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

You might also like!