Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

8 months ago

Valentines Day Recipe: ভ্যালেন্টাইনস ডে-তে রেস্তরাঁ নয়, ঘরোয়া প্রেমের স্বাদ! সঙ্গীর জন্য বানান মোহিনীমোহন মাটন ও বাসন্তী পোলাও

Mohinimohan Mutton and Basanti Pulao
Mohinimohan Mutton and Basanti Pulao

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিবাহিত বা অবিবাহিত—মনের মানুষ পাশে থাকলে প্রেমদিবসে একটু বিশেষ প্ল্যান তো থাকেই। কেউ কেউ এই দিনে ভিড় ঠাসা রেস্তরাঁয় গিয়ে ভূরিভোজে মেতে ওঠেন। কিন্তু এবছর নাহয় একটু অন্যরকম ভাবুন। বাইরে খাওয়ার বদলে নিজের হাতের রান্নায় সঙ্গীকে চমকে দেওয়াই হোক প্রেমের সবচেয়ে সুন্দর উদযাপন। আপনার সঙ্গী কি মাটনের ভক্ত? তাহলে আর ভাবনা নেই। ভ্যালেন্টাইনস ডে-তে রসিয়ে কষিয়ে বানান মোহিনীমোহন মাটন, সঙ্গে থাকুক সুগন্ধি বাসন্তী পোলাও। স্বাদে-গন্ধে এমন এক জমজমাট জুটি, যা মুহূর্তেই মন জিতে নেবে। নামের মতোই এই পদ ‘মনমোহিনী’—যা খেলে প্রেম আরও গাঢ় হবে, কথা দিচ্ছি!

তবে ঝটপট জেনে নিন রেসিপি-

* মোহিনীমোহন মাটন: 

উপকরণ~ 

মাটন (২৫০ গ্রাম), টমেটো কুচি , সর্ষের তেল (৮ টেবল চামচ), পেঁয়াজ কুচি (৩টি) (লালচে করে ভেজে তোলা), জিরে (আধ চা-চামচ) (ফোড়নের জন্য), গোটা গরম এ (ফোড়নের জন্য), আদা-রসুন বাটা (দেড় টেবল চামচ), কাঁচালঙ্কা, পেঁয়াজ কুচানো (৪টি), টকদই (২ টেবল চামচ), তেজপাতা (২টি), গোলমরিচ গুঁড়ো (১ চা-চামচ), হলুদ গুঁড়ো (১ চা-চামচ) লঙ্কা গুঁড়ো (১ টেবল চামচ), ধনে গুঁড়ো (১ টেবল চামচ), শাহি গরম মশলা গুঁড়ো (আধ চা-চামচ), নুন (আন্দাজমতো)।

প্রণালী~

মাংস ধুয়ে টকদই আর টমেটো দিয়ে মেখে রাখুন। ১ ঘণ্টার মতো মেখে রাখতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে ম্যারিনেটেড মাটন দিয়ে দিন। একই সঙ্গে কাঁচালঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ,ধনে গুঁড়ো ও গুঁড়ো গরম মশলা দিন। ঢাকা বন্ধ করে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস আধসেদ্ধ হয়ে গেলে প্রেশার কুকারে সামান্য জল দিয়ে নুন মিশিয়ে ২টি সিটি দেওয়া পর্যন্ত রান্না করুন। স্টিম বেরিয়ে গেলেই মাংস তৈরি। পোলাও-এর সঙ্গে জমে যাবে।

* বাসন্তী পোলাও: 

উপকরণ~

চাল, কাজু বাদাম, কিসমিস, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গুঁড়ো গরম মশলা, হলুদ গুঁড়ো, আদা, চিনি, ঘি, সাদা তেল।

প্রণালী~

পরিমাণ মতো চাল নিয়ে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিন। তারপর ঘি আর হলুদ দিয়ে চালটাকে ভাল করে মেখে আধ ঘণ্টা ঢেকে রাখুন। কড়াইতে ঘি দিয়ে কাজু আর কিসমিস হালকা করে ভেজে নিন। ভাজা কিসমিস আর কাজু তুলে একপাশে সরিয়ে রাখুন। পাত্রে আরও একটু তেল দিয়ে তাতে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিন। আদা বাটা দিয়ে হালকা ভাজুন। তারপর চাল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। চাইলে ৩-৪ ফোটা গোলাপ জলও দিতে পারেন। এবার যত কাপ চাল নিয়েছেন ঠিক তার ডাবল কাপ জল আন্দাজমতো পাত্রে দিয়ে নুন আর চিনি দিয়ে দিন। ভাজা কাজু আর কিসমিসগুলো দিন। জল শুকিয়ে আসার পর চাল ভাল সিদ্ধ হয়েছে কিনা দেখে নিন। এবার নুন-চিনি চেখে ঘি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে মিশিয়ে দেবেন। ব্যস, আপনার বাসন্তী পোলাও তৈরি।

You might also like!