Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

9 months ago

Mashed Potato: শীতের মরশুমে জলখাবারে ‘ম্যাশড পোট্যাটো’—রইল ভিনদেশী আলু মাখার সহজ রেসিপি

Mashed potato
Mashed potato

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পশ্চিমা দেশগুলিতে প্রাতরাশের থালায় সব্জি ও মাংসের পাশাপাশি আলুমাখা—যা ‘ম্যাশড পোট্যাটো’ নামে পরিচিত—প্রায় অপরিহার্য। ভারতেও আলুমাখার কদর কম নয়, যদিও এখানে তা সাধারণত ভাতের সঙ্গে খাওয়া হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে শহরাঞ্চলে দ্রুত বিস্তার লাভ করা ক্যাফে সংস্কৃতি বদলে দিচ্ছে খাবারের স্বাদ ও অভ্যাস। সেই সঙ্গেই জনপ্রিয়তা পাচ্ছে পশ্চিমা ধাঁচের এই আলুমাখা।

খাদ্যরসিকদের মতে, স্নিগ্ধ টেক্সচার ও মৃদু মাখনের গন্ধে ম্যাশড পোট্যাটো এখন ক্যাফে মেনুর একটি বিশেষ আকর্ষণ। শুধু স্টেক বা গ্রিলড চিকেন নয়, নানা রকম বার্গার, প্ল্যাটার ও ব্রাঞ্চ মেনুতেও এটি নিয়মিত জায়গা করে নিচ্ছে। অনেকেই বলছেন, ভারিক্কি নাম হলেও বানানো কিন্তু মোটেও কঠিন নয়। কয়েকটি সহজ ধাপ মেনে ঘরেই তৈরি করা যায় আসল স্বাদের আলুমাখা।

আজকের প্রতিবেদনে উল্লেখিত হলো  ‘ম্যাশড পোট্যাটো’-রেসিপি-

উপকরণ:

২-৩টি মাঝারি আকারের আলু

গোলমরিচ

অর্ধেক কাপ দুধ বা ভারী ক্রিম

৪ টেবিল চামচ মাখন

স্বাদমতো নুন

প্রণালী: 

প্রথমেই আলুগুলি সেদ্ধ করে নিন। প্রেশার কুকারে সিটি দিয়ে নিন, অথবা এমনি জলভর্তি বাটিও গ্যাসে বসিয়ে নিতে পারেন। সেদ্ধ করার সময়ে অল্প নুন দিয়ে দিন জলে। যাতে সেদ্ধ করার সময়েই আলুতে নুনের স্বাদ প্রবেশ করতে পারে। এর পর জল ঝরিয়ে ঝাঁঝরিতে রেখে দিন, যাতে অতিরিক্ত আর্দ্রতা বেরিয়ে যেতে পারে। আলু শুকোনোর সময়ে একটি পাত্রে দুধ আর মাখন মিশিয়ে ঢিমে আঁচে বসিয়ে দিন। মাইক্রোওয়েভ ওভেনেও বসাতে পারেন। মাখন গলে যাওয়া পর্যন্ত গরম করলেই যথেষ্ট।

আলুগুলি শুকিয়ে গেলে হাত দিয়ে বা স্ম্যাশ করার হাতা দিয়ে মেখে নিন। একেবারে মিহি, নরম না হওয়া পর্যন্ত আলুগুলি মাখতে হবে। এ বার এর উপর দিয়ে ধীরে ধীরে দুধ আর মাখনের মিশ্রণটি ঢেলে দিন। তার পর আরও কয়েক দফা ঘেঁটে নিন আলুমাখাটি। দেখবেন, যেন অতিরিক্ত দুধ না মিশিয়ে ফেলেন। মাপ একেবারে কাঁটায় কাঁটায় হতে হবে। বেশি হয়ে গেলে জলীয় হয়ে যেতে পারে। শেষে নুন আর গোলমরিচ ছড়িয়ে দিন। অনেকে আবার রসুনও দিয়ে দেন ম্যাশড পোট্যাটোর উপর। প্রস্তুত হয়ে গেল ভিন্‌দেশি আলুমাখা।

You might also like!