Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Money-Career Horoscope: গুরু পুষ্য-সহ একাধিক শুভ যোগ রয়েছে এই সপ্তাহে! কাদের ঘটবে আর্থিক লাভ?

Money-Career Horoscope (File Picture)
Money-Career Horoscope (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জানুয়ারির চতুর্থ সপ্তাহে নবপঞ্চম যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ ও গুরুপুষ্য যোগের মতো শুভ সংযোগ তৈরি হচ্ছে। ১২ রাশির আর্থিক জীবন ও কেরিয়ারের জন্য এই সপ্তাহ কেমন তা জেনে নিন। 

মেষ রাশি

মেষ রাশির জাতকরা এ সপ্তাহে আর্থিক বিষয়ে লাভ অর্জন করবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। এ সপ্তাহে যাত্রার শুভ সংযোগ রয়েছে। আত্মীয়দের তরফে লাভান্বিত হবেন। কর্মক্ষেত্রে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলে শুভ ফলাফল পাবেন। এ সপ্তাহে কোনও মহিলার কারণে অতিরিক্ত ব্যয় হবে। সপ্তাহের শেষে দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে।

শুভ দিন: ২১, ২৫, ২৬

বৃষ রাশি

বৃষ রাশির জাতকরা এ সপ্তাহে আর্থিক লাভ করবেন। প্র্যাক্টিক্যাল হয়ে যত কাজ করবেন, ততই লাভান্বিত হবেন। পরিবারের বয়স্ক ব্যক্তির সহযোগিতা লাভ করবেন। এ সপ্তাহে কোনও যাত্রা করলে তার দ্বারা শুভ পরিণাম অর্জন করবেন। সপ্তাহের শেষে কিছু সংশয় থাকবে, তবে শীঘ্র আপনার জীবনে সমস্ত কিছু সুখপূর্ণ হয়ে উঠবে। আর্থিক ব্য়য় হবে। আবেগপ্রবণ কারণে ব্যয় বাড়বে আপনাদের।

শুভ দিন: ২৩, ২৪, ২৫, ২৬

মিথুন রাশি

এ সপ্তাহে মিথুন রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। গত সপ্তাহে যে পরিশ্রম করেছেন এ সপ্তাহে তার কারণে সাফল্য লাভ করবেন। আর্থিক বিষয়ে উন্মুক্ত দৃষ্টিভঙ্গীর সঙ্গে কোনও সিদ্ধান্ত নিলে ভালো পরিণাম পাবেন। যাত্রার পরিকল্পনা থাকলে তা বাতিল করুন। সপ্তাহের শেষে জীবনে সুখ-শান্তির আগমন হবে।

কর্কট রাশি

জ্যোতিষ গণনা অনুযায়ী কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। কোনও প্রকল্পে কাজ করলে তা ক্রমশ সাফল্যের পথে এগোবে। আর্থিক বিষয়ে সংযমী থেকে কোনও সিদ্ধান্ত নিলে ভালো ফল হাতে আসবে। যাত্রার জন্য এই সপ্তাহ শুভ, সাফল্য অর্জন করবেন। ভাগ্যের সঙ্গ পাবেন।

শুভ দিন: ২২, ২৪, ২৫

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের এই সপ্তাহটি আর্থিক জীবনের জন্য অনুকূল। পিতৃতুল্য ব্যক্তির সাহায্যে ধন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে যে পরিশ্রম করবেন, তার দ্বারা ভবিষ্যতে সাফল্য লাভ করতে পারেন। নতুন কোনও স্থানে যাত্রা করতে পারেন। সপ্তাহের শেষে নতুন কিছুর সূচনা করবে। এর ফলে জীবনে সুখ-সমৃদ্ধির শুভ সংযোগ তৈরি হবে।

শুভ দিন: ২২, ২৪, ২৬

You might also like!