Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Health

1 year ago

Tips to stay cool in Summer: গরমে পেটের সমস্যায় দই নাকি ঘোল? কোনটা বাছবেন?

Yogurt or whey for stomach problems in summer? Which one to choose?
Yogurt or whey for stomach problems in summer? Which one to choose?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যা গরম পড়েছে, তাতে শুধু জল খেয়ে তো সাধ মিটছে না। তীব্র রোদ থেকে বাড়ি ফিরে ঘোল, লস্যি, ছাঁচ— এ সব পানীয়ের উপরই ভরসা রেখেছেন অনেকে। অনেকে আবার গরমকাল মানেই দুপুরে খাওয়ার সঙ্গে দই রাখা চাই-ই চাই। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ঘোল তার মূল উপাদান টক দইয়ের চেয়েও বেশি সহজপাচ্য। তবে ঘোল যে শুধু হজমে সহায়ক, তা নয়, পেটের যে কোনও সমস্যাতেই তা খাওয়া বেশ স্বাস্থ্যকর। পুষ্টিবিদদের মতে, দই দিয়ে বানানো হলেও ঘোলে যে হেতু জলের পরিমাণ বেশি থাকে, তাই তা আরও অনেক বেশি সহজপাচ্য হয়ে ওঠে এবং শরীরও বেশি ঠান্ডা হয়। তা ছাড়া ঘোলের মধ্যে পুদিনা পাতা, ভাজা জিরে গুঁড়ো, বিটনুনের মতো অনেক রকম মশলাপাতি থাকে— সে সবের সঙ্গেও হজমের যোগাযোগ রয়েছে। জেনে নিন, আর কী কী কারণে গরমের মরসুমে রোজ দইয়ের ঘোল খাওয়া জরুরি।

১) পেটের সংক্রমণ, কোষ্ঠকাঠিন্যের সমস্যার দাওয়াই হতে পারে ঘোল। অনেকেই সারা বছর এমন সমস্যায় ভোগেন। গরমের সময় তাঁরা ডায়েটে নিয়ম করে ঘোল রাখতেই পারেন। উপকার পাবেন।

২) ঘোলে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ, ভিটামিন বি, পটাশিয়াম, উচ্চ প্রোটিন। এতগুলি স্বাস্থ্যকর উপাদান সমৃদ্ধ ঘোল শরীরে ভিটামিন-সহ বাকি উপাদানগুলির ঘাটতি পূরণ করে।

৩) রোগা হতে গিয়ে কত পরিশ্রমই না করেন অনেকে! কিন্তু ঘোল খেয়েও যে রোগা হওয়া যায়, তা কি জানতেন? ক্যালশিয়াম ও অন্যান্য খনিজ, ভিটামিনে সমৃদ্ধ দইয়ের ঘোলে ফ্যাট নেই বললেই চলে। এক গ্লাস ঘোল খেলে পেটও অনেক ক্ষণ ভরা থাকে। ফলে বার বার খাওয়ার প্রবণতাও কমে।

You might also like!