Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Monsoon rains in Nainital: নৈনিতালে মুষুলধারে বৃষ্টি, শুরু ধসের ঘটনাও

Heavy monsoon rains in Nainital
Heavy monsoon rains in Nainital

 

নৈনিতাল, ২৪ জুন  : বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ডের পার্বত্য শহর নৈনিতালে শুরু হয়েছে টানা বৃষ্টি। এর প্রভাব পড়েছে জনজীবনে, পাশাপাশি শুরু হয়েছে ধসের ঘটনাও। সোমবার গভীর রাতে মল্লীতাল এলাকার পপুলার কম্পাউন্ডের নালা নম্বর ২০-এর একটি শাখায় ধস নামে। গভীর রাতে ধসের শব্দে স্থানীয়দের ঘুম ভেঙে যায়। পূর্বে ওই জায়গায় অবৈধ কাঁচা বাড়ি নির্মিত হয়েছিল, যা ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সরিয়ে দেওয়া হয়। না হলে বাড়িগুলি আজ নালায় ভেঙে পড়ত। সেচ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডি.ডি. সতি জানান, দ্রুত নালা পরিষ্কার করে জলপ্রবাহ স্বাভাবিক করা হবে এবং ভবিষ্যতে দুর্যোগ তহবিল থেকে মেরামতির ব্যবস্থা করা হবে।

একইসঙ্গে ভবালী রোডেও পাইন্সের কাছে পাহাড় থেকে পাথর পড়ায় যান চলাচল ব্যাহত হয়। জেলা বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুম থেকে লোনিভি-র মাধ্যমে জেসিবি পাঠিয়ে পাথর সরানো হয়। এছাড়া রামনগরের ফতেপুর-পিপল অড়িয়া গ্রামীণ সড়কে ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে মঙ্গলবার জানা গেছে।

You might also like!