Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Kasba Law College Icident :মনোজিতের হুমকির প্রতিবাদে রাস্তায় ল কলেজের পড়ুয়ারা

Law college students take to the streets to protest against Manojit's threats
Law college students take to the streets to protest against Manojit's threats

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : দক্ষিণ কলকাতার এক নামী ল কলেজে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় (Kasba Law College) নড়ে উঠেছে গোটা রাজ্য। এই ভয়াবহ ঘটনার পর কলেজের বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তনীরা এবং জুনিয়র ল ইয়ারদের একাংশ আজ,  সোমবার পথে নামার পরিকল্পনা করেছেন। পাশাপাশি আজই আবার কসবা পোস্ট অফিসে জমায়েতের ডাক দিয়েছেন অন্য আইন কলেজের পড়ুয়া, প্রাক্তনী তথা জুনিয়র ল ইয়াররা।

এই প্রতিবাদ নিয়েও অবশ্য অভিযোগ উঠেছে। প্রতিবাদী পড়ুয়াদের দাবি, মনোজিতের গ্যাং প্রতিবাদ আন্দোলেনর সংগঠক পড়ুয়াদের ধরে ধরে হুমকি দিতে শুরু করেছে।

যদিও হুমকি মুখে একজোট হয়ে পাল্টা প্রতিবাদ করেছেন ওই পড়ুয়ারা। এত বড় ঘটনা ঘটার পরেও কী ভাবে মনোজিতের গ্যাং হুমকি দেওয়ার সাহস পাচ্ছে, কে সেই সাহস জোগাচ্ছে— এই সব নিয়ে অসংখ্য প্রশ্ন উঠছে ক্যাম্পাসের মধ্যেই।

এ দিকে আজই আবার সরকারি নির্দেশ মেনে পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে দ্রুত রিপোর্ট পাঠানোর কথা জানানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরকে। তার আগে অনেকেই দাবি করেছেন, অবিলম্বে মনোজিৎকে কলেজের অস্থায়ী স্টাফের পদ থেকে বহিষ্কার করতে হবে।

You might also like!