Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Kasba Case: কসবা কাণ্ডে ল কলেজের নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ

Police arrest law college security guard in Kasba case
Police arrest law college security guard in Kasba case

 

কলকাতা, ২৮ জুন : কসবা কাণ্ডে এবার গ্রেফতার ল কলেজের নিরাপত্তারক্ষী। তাঁর নাম পিনাকী বন্দ্যোপাধ্যায়। আটক করে রাতভর জেরার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রক্ষীর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কালবিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। বুধবার ঠিক কী ঘটেছিল গার্ড রুমে, তাঁর কী ভূমিকা ছিল, কেন ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বা থানায় জানাননি এহেন বহু প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। শনিবার সকালে আইন কলেজের রক্ষীকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় পড়ে। নির্যাতিতা দাবি করেন, বুধবার সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল গার্ড রুমে। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

You might also like!