Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Kasba Law College Incident: “দোষীরা কড়া শাস্তি পাবে”, আশ্বাস পুলিশের কমিশনারের

Commissioner of Police (CP) Manoj Verma
Commissioner of Police (CP) Manoj Verma

 

কলকাতা, ১ জুলাই : “সমস্ত তথ্য যাচাই করে তদন্ত চলছে। এখনই সব সংবাদমাধ্যমে বলা যাবে না। দোষীরা কড়া শাস্তি পাবে।” কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে এই মন্তব্য করলেন কলকাতা পুলিশের কমিশনার (সি পি) মনোজ ভার্মা। ঘটনার ৬ দিন হয়ে গেছে। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তিনজন এবং পরে একজন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু আদতে এদের কারও শাস্তি হবে কিনা, সে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ। যদিও কলকাতা পুলিশ কমিশনার মঙ্গলবার আশ্বস্ত করেছেন, দোষ প্রমাণ হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হবে।সিপি এদিন সংবাদমাধ্যমে জানান, ''যে ঘটনা ঘটেছে সেটি খুবই সংবেদনশীল। তদন্ত চলছে। আমাদের কাছে ইতিমধ্যে একাধিক তথ্য এসেছে, প্রমাণ জোগাড় করেছি। যা যা পদক্ষেপ করা দরকার, তা নেওয়া হচ্ছে। দোষ প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে।''


You might also like!