Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

2 years ago

Fish Roll Recipe: ক্রিম্পি ক্যাবেজ ফিশ রোল,একটা মন ভালো করা রেসিপি

Fish Roll Recipe
Fish Roll Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন ক্যাবেজ ফিশ রোল। সুন্দর এই সহজ রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, মুখে দিলে মন ভালো হয়ে যাবে।



উপকরণ

৫ টুকরো কাতলা মাছের পেটি 

১টি আলু সিদ্ধ

১টা ডিম

আদা বাটা,রসুন বাটা

পেঁয়াজ কুচি 

পরিমাণ মতো লবণ, হলুদ

গরম মশলা

জিরে গুঁড়ো

কাঁচা লঙ্কা বাটা

ম্যাগি মশলা

২ কাপ ময়দা ও চালের গুঁড়ো

 ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি

সাদা তেল-পরিমাণ মত


পদ্ধতি

প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে নিন। এবার মাছের কাঁটা ছাড়িয়ে মাছের তেল বাদ দিয়ে তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে ভাল করে মেখে নিন। এবার কড়াইতে সাদা তেল দিন। তার মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিন। তারপর আলু ও মাছের পুর দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিন। 


এবার একটি পাত্রে ময়দা,ডিম,লবণ,ম্যাগি মশলা দিয়ে সামান্য জল দিয়ে গুলে নিয়ে অন্য পাত্রে বাঁধাকপি সামান্য লবণ,ম্যাগি মশলা,চালের গুঁড়ো দিয়ে জল ছাড়া মেখে রাখুন। ময়দা মেখে লেচি কেটে পাতলা করে বেলে তার মধ্যে মাছের পুর ঢুকিয়ে রোল করে গোলায় ডুবিয়ে সাদা তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি ক্যাবেজ ফিশ রোল।

You might also like!